ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে মাঠে না নামার কথা ভেবেছিল পাকিস্তান
· Prothom Alo

লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে গতকাল টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও ভেবেছিল পিসিবি।
Visit extract-html.com for more information.
লাঞ্চের বিরতিতে প্রচার করা সেই সাক্ষাৎকারটি নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমান স্কাই স্পোর্টসের সম্প্রচারক মাইকেল আথারটন। সাক্ষাৎকারে ’৯২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই ছেলে। ছেলেরা জানান, কারাগারে বাবার জীবন নিয়ে তাঁরা শঙ্কিত। ইমরান প্রায় তিন বছর ধরে কারাগারে বন্দী। তাঁর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ আরও বেড়েছে।
ক্রিকইনফো জানিয়েছে, লাঞ্চের বিরতির আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে পিসিবি। সাক্ষাৎকারটি নিয়ে আপত্তি জানায় তারা। তাতে স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটির প্রচার কিছুটা পিছিয়ে দেয়। তবে ১৮ মিনিটের সাক্ষাৎকারটি শেষ পর্যন্ত প্রচার করা হয়।
সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে তাঁদের মাঠে নামার কথা ছিল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে নামে পাকিস্তান দল।
আথারটন গত বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকারটি নেন। টেস্ট শুরুর আগে স্কাই স্পোর্টস এ সাক্ষাৎকারের একটি টিজারও প্রচার করে। তবে পাকিস্তানে সিরিজটির সম্প্রচারকারী টিভি চ্যানেল পিটিভি এই সাক্ষাৎকার প্রচার করেনি।
Full interview of Imran Khan’s sons @Kasim_Khan_1999 and #SulaimanKhan with Former England Captain Michael Atherton. They shared latest health updates on Imran Khan and raised urgency on required medical treatment. #StopRiskingImranKhansLife pic.twitter.com/ih0VI49K4M
— PTI (@PTIofficial) August 27, 2026
ইমরানের স্বাস্থ্য নিয়ে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আলোচনা চলছে। বাবার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তাঁর দুই ছেলে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছেন।
গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে রাজধানী ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। কিন্তু তাঁকে শিফা হাসপাতালে না নিয়ে রাষ্ট্রীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে অল্প সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
ইমরানের বোন ও ছেলেদের অভিযোগ, তাঁকে শিফা হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়ে আদালত যে আদেশ দিয়েছিলেন, সেটি লঙ্ঘন করা হয়েছে। তাঁরা ইমরানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন।
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। সেই চিঠিতে ইমরানকে কারাগারে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান অবসর নেওয়ার পর রাজনীতিতে নেমে দেশটির প্রধানমন্ত্রীও হনচিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন আথারটন। এ ছাড়া ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়করাও সই করেন। এটি ছিল ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে পাকিস্তান সরকারকে চিঠি দেন। সেই চিঠির কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে ইমরান খানকে কারাগারে নির্যাতন করা হয়েছে এবং তাঁকে তাঁর পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।
গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া বিবৃতিতে পাকিস্তান সরকার দাবি করে, ২০২৩ সালের আগস্টে ইমরান কারাবন্দি হওয়ার পর থেকে তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা তাঁর সঙ্গে ৯০০ বারের বেশি দেখা করেছেন।
১৯৯২ বিশ্বকাপ ট্রফি হাতে ইমরান খান২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছে। দুর্নীতির অভিযোগে ১০, ১৪ ও ১৭ বছরের সাজা পেয়েছেন। ২০২৪ সালের নির্বাচনের আগে আরেক মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
পাকিস্তান যেন ইমরানকে মুছে ফেলতে না পারে, সে জন্যই ওই চিঠি—মাইকেল আথারটন