সংসদের তৃতীয় অধিবেশন শুরু
· Prothom Alo

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
বৈঠকের শুরুতেই চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। পরে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
Visit grenadier.co.za for more information.
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারসহ সাবেক সংসদ সদস্য-মন্ত্রীসহ ১৪ বিশিষ্ট জনের মৃত্যু, নেপালে আকস্মিক বন্যায় হতাহতের ঘটনায় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
চলতি অধিবেশনের জন্য সংসদে পাঁচজন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। তাঁরা হচ্ছেন ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সারওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনি ও রাজশাহী-১ আসনের মুজিবুর রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই তালিকার অগ্রবর্তীজন সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।