ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
· Prothom Alo
ডারউইনের সঙ্গে সম্প্রতি কি দারুণ কোনো ইতিবাচক সংযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের? ঘটনাক্রম দেখে এমন মনে হতেই পারে।
Visit tr-sport.click for more information.
শুরুটা করেছিল বাংলাদেশ জাতীয় দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ঐতিহাসিক জয়টি পেয়েছে এই ডারউইনেই। তারপর অস্ট্রেলিয়ার এ শহরেই চলমান টপ এন্ড টি–টুয়েন্টি সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) একাদশও জিতল টানা তিন ম্যাচ!
মারারা ওভালে নেপালের বিপক্ষে ৯ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল এইচপি একাদশ। একই মাঠে হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে এসেছে ৩ উইকেটের জয়। এরপর আজ সেই মাঠেই ভিক্টোরিয়া সিএ দলকে ৫ উইকেটে হারিয়ে ৯ দলের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে এইচপি একাদশ। এই টুর্নামেন্টে শুধু এইচপি একাদশই তিন ম্যাচের সব কটি জিতেছে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া সিএ। অফ স্পিনার রুবেল ১৫ রানে নেন ৪ উইকেট, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২৮ রানে ৩ উইকেট। ভিক্টোরিয়া সিএর হয়ে সর্বোচ্চ ৪৯ রান অধিনায়ক স্যাম হার্পারের। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলা উইল সাদারল্যান্ডের ব্যাট থেকে আসে ৩০ রান।
টেস্টে বাংলাদেশের সঙ্গে আরও বেশি খেলতে চান ক্যারিতাড়া করতে নেমে ৭.২ ওভারে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল এইচপি একাদশ। ইরফান শুক্কুর ও শামীম হোসেনের দুটি ইনিংসে জয়ের পথ বের করে তারা। অধিনায়ক শুক্কুরের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৩, শামীম করেন ৩৩ বলে অপরাজিত ৫১। ৩টি ছক্কা মারেন সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত এই মুখ।
সংক্ষিপ্ত স্কোর: ভিক্টোরিয়া সিএ: ১৯.১ ওভারে ১৩১ (হারপার ৪৯, সাদারল্যান্ড ৩০, রজার্স ১৩, ব্লাকফোর্ড ১১; রুবেল ৪/১৫, রাকিবুল ৩/২৮, রিপন ১/৩০, সাকলাইন ১/৩১)। বাংলাদেশ এইচপি একাদশ: ১৭.২ ওভারে ১৩৬/৫ (শামীম ৫১*, শুক্কুর ৪৩, আরিফুল ১৫, জিসান ১১, সাকলাইন ৬*; হোয়েকাস্ত্রা ২/১৫, আরিয়ান ১/১৩, এলিয়ট ১/২৯)। ফল: বাংলাদেশ এইচপি একাদশ ৫ উইকেটে জয়ী।
টপ অর্ডারে প্রথম চার ব্যাটসম্যানের কেউ ভালো করতে পারেননি। প্রথম ওভারেই আউট হন ওপেনার হাবিবুর রহমান। ১১ রান করেন আরেক ওপেনার জিসান আলম। তিনে নেমে আরিফুল ইসলাম করেন ১৫, সাব্বির চারে নেমে ৫ রান করেন।