গুলশান ইয়ুথ ক্লাবের স্পোর্টসফেস্টে ২১ ক্লাবের এক হাজার ক্রীড়াবিদ অংশ নেবে

· Prothom Alo

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড আয়োজিত ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘উল্লাস ২০২৬: সিজন ২’ শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়।

স্পোর্টসফেস্ট ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে মোট ১৪টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেগুলো হলো ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন। প্রতিযোগিতায় মোট ২১টি ক্লাবের প্রায় এক হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন।

Visit sportbet.reviews for more information.

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’–এর আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ও আয়োজক কমিটির সদস্য ইফফাত আমবারিন, ভাইস চেয়ারম্যান আমীর আলী মোস্তফা, স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু।

এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবগুলোর চিফ কো-অর্ডিনেটর ও অফিস কো-অর্ডিনেটরদের পাশাপাশি গুলশান ইয়ুথ ক্লাবের ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের কনভেনর ও কো-কনভেনররা উপস্থিত ছিলেন।

ড. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার ও ‘উল্লাস ২০২৬: সিজন ২’ সফলভাবে আয়োজনে অংশগ্রহণকারী সব ক্লাব ও ক্রীড়াবিদের সহযোগিতা, অঙ্গীকার ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেহেদী হাসান বলেন, এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সব ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীর জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

এবারে স্পোর্টসফেস্টে অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো অল কমিউনিটি ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বাঘা ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব, বাননী ক্লাব, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), ক্লাব নটর ডেমিয়ানস বাংলাদেশ, নর্ডিক ক্লাব, ক্লাব শাহীন, সেইন্টস ক্লাব, ঢাকা বোট ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব ও গুলশান ক্লাব।

Read full story at source