গ্যাস–সংকটে নরসিংদীতে স্থবির কারখানা
· Prothom Alo
সারা দেশে তীব্র গ্যাস–সংকটে বিপাকে পড়েছে শিল্পকারখানা। এ সংকটের প্রভাব পড়েছে নরসিংদীর শিল্পোৎপাদনেও। টানা গ্যাস সরবরাহে ঘাটতির কারণে জেলার গ্যাসনির্ভর কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোথাও পুরোপুরি বন্ধ আছে কারখানা, কোথাও আবার কাঁচামাল পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। কাজ না থাকায় শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন; কেউ কেউ কারখানার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ব্যস্ত। নরসিংদীর সাটিরপাড়া, চৌয়ালা ও ঘোড়াদিয়া এলাকার কয়েকটি কারখানায় এমন চিত্র দেখা যায়:
Visit forestarrow.rest for more information.
গ্যাসের সরবরাহ না থাকায় একটি ডাইং কারখানায় থেমে আছে উৎপাদন কার্যক্রম। সাটিরপাড়া এলাকায়। গ্যাসের অভাবে চালু করা যাচ্ছে না কারখানার যন্ত্রপাতি। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। সাটিরপাড়া এলাকায়। গ্যাসের সংকটে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় পরিচ্ছন্নতার কাজ করছেন শ্রমিকেরা। চৌয়ালা এলাকায়। গ্যাসের অভাবে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় শ্রমিকদের কর্মব্যস্ততার বদলে অপেক্ষায় সময় কাটছে। ভিজিয়ে রাখা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। চৌয়ালা এলাকায়। উৎপাদন বন্ধ থাকায় কারখানায় পড়ে আছে কাঁচামাল। বন্ধ রয়েছে ডাইংয়ের কাজ। চৌয়ালা এলাকায়। গ্যাসের অভাবে বন্ধ থাকা কারখানায় যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজ করছেন এক শ্রমিক। মেশিনে আটকে থাকা কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। চৌয়ালা এলাকায়। গ্যাসের সংকটে একটি কারখানায় থমকে আছে উৎপাদন কার্যক্রম। কারখানাজুড়ে বিরাজ করছে স্থবিরতা। ঘোড়াদিয়া এলাকায়।