সূর্য ও গ্রহগুলো একই তলে ঘুরছে কেন
· Prothom Alo

বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি প্রভৃতি গ্রহ সূর্যের চারপাশে একই তলে ঘুরছে। অর্থাৎ এদের আবর্তন পথ একটি থালার মতো। আমাদের সৌরজগতের গঠন-প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য। প্রায় ৫০০ কোটি বছর আগে আমাদের সৌরজগৎ গঠিত হতে শুরু করে। মহাজাগতিক বস্তুকণাসমৃদ্ধ গ্যাসের মেঘ থেকে সূর্য ও অন্যান্য গ্রহের উৎপত্তি হয়। এই গ্যাস-মেঘ একটি থালার মতো। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, এ সময় এই মেঘ-থালার বিভিন্ন অংশের মহাজাগতিক বস্তু ও ধূলিকণা ঘনীভূত হয়ে কেন্দ্রে সূর্য ও এর বাইরের বিভিন্ন বলয়ে গ্রহগুলো তৈরি করে। যেহেতু গ্রহগুলো আনুভূমিক বিস্তৃত এই মেঘের মধ্যে তৈরি হয়, তাই গ্রহগুলো মূলত একই তলে বিরাজ করে।
Visit afrikasportnews.co.za for more information.
সূর্য কি পৃথিবীর মতো নিজ অক্ষরেখার চারপাশে ঘোরে