মাঠ থেকে বল উড়ে গেল সড়কে, ঘটল দুর্ঘটনা
· Prothom Alo
ফুটবল ম্যাচে খেলা থামার কারণের অভাব নেই। কখনো মাঠে দর্শক ঢুকে পড়েন। বেশি ঝড়বৃষ্টিতেও খেলা বন্ধ হয়।
Visit amunra-online.pl for more information.
এবারের ফিফা বিশ্বকাপে তো ‘হাইড্রেশন ব্রেক’ও দেখা গেল। কিন্তু উরুগুয়ের দ্বিতীয় বিভাগের এক ম্যাচে খেলা থামল একেবারেই অন্য কারণে। শুধু যে নিজেদের খেলা থেমেছে তা নয়, বরং রাস্তার গাড়ি চলাচলও থামিয়ে দিয়েছে এই খেলা।
আসলে কী হয়েছে
শনিবার উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর। খেলা হচ্ছিল এস্তাদিও পার্কে এএনক্যাপে। ম্যাচ চলছিল স্বাভাবিক গতিতেই। ২৪ মিনিটে এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে এত জোরে মেরে বসেন যে বল উড়ে যায় মাঠের সীমানার বাইরে।
Uruguay Montevideo-Paysandú FC, Serie B dell’Uruguay: un giocatore rinvia la palla e finisce nella strada accanto provocando un piccolo incidente pic.twitter.com/PqosLSjC8E
— Matteo Di Gangi (@MatteoDG93) August 8, 2026
মাঠের বাইরেই আবার ব্যস্ত সড়ক। রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল একটি সাদা গাড়ি। হঠাৎ সামনে ফুটবল! চালক সঙ্গে সঙ্গে জোরে ব্রেক কষলেন। গাড়ি থেমে গেল ঠিকই। কিন্তু পেছনের গাড়ির চালকের হাতে এতটা সময় ছিল না। সঙ্গে সঙ্গে লেগে যায় সংঘর্ষ।
ইনফান্তিনোকে সরাতে অভিযোগ-অপপ্রচার, ফিফার পাল্টা হুঁশিয়ারিঘটনাটি ধরা পড়ে সম্প্রচারকারী লাইভ টেলিভিশন ক্যামেরায়। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িগুলোর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।
এদিকে বল উদ্ধার করতে এবং সবাই নিরাপদ আছে কি না নিশ্চিত করতে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় খেলা। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে উরুগুয়ে মন্টেভিডিও।
কাসেমিরোর পাস থেকে দি পলের গোল, জার্সি খুলে শোকার্ত মেসিকে উৎসর্গ