সৈকতে টপলেস হয়ে বিবাহবার্ষিকী উদ্যাপন, মুহূর্তেই ভাইরাল আলোচিত এই মডেলের ছবি
· Prothom Alo

বিয়ের সপ্তম বার্ষিকী উপলক্ষে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থসে ছুটি কাটাচ্ছেন জার্মান সুপারমডেল হাইডি ক্লুম ও তাঁর স্বামী, সংগীতশিল্পী টম কাউলিটজ। সেই অবকাশযাপনের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ক্লুম, যেখানে দম্পতিকে সমুদ্রসৈকতে রোমান্টিক মুহূর্ত কাটাতে দেখা গেছে। ৫৩ বছর বয়সী হাইডি ক্লুম ৩ আগস্ট ইনস্টাগ্রামে একটি ছবির অ্যালবাম পোস্ট করেন। ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, ছবিগুলো ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থসে তাঁদের অবকাশযাপনের সময় তোলা।
প্রথম ছবিতে সৈকতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন ক্লুম ও ৩৬ বছর বয়সী টম কাউলিটজ। ক্লুম বড় একটি টুপি দিয়ে শরীরের ওপরের অংশ ঢেকে পোজ দিয়েছেন। অন্য একটি ছবিতে তোয়ালের ওপর শুয়ে চুম্বন করতে দেখা যায় তাঁদের। ক্লুমের হাতে ছিল ব্রেসলেট ও আংটি, আর টম ছিলেন খালি গায়ে, পরনে ছিল সাদা-কালো সুইমিং ট্রাঙ্ক ও ক্যাপ। এই সুপারমডেলের টপলেস ছবিগুলো দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
Visit asg-reflektory.pl for more information.
ছবির অ্যালবামের আরও কয়েকটি ছবিতে কালো বিকিনি পরে সমুদ্রে নেমেছেন ক্লুম। সেখানে তাঁদের পোষা কুকুর ফ্রিটজকেও দেখা যায়। পোস্টটির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘ক্যাপশনের দরকার নেই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
গোপন বিয়ে থেকে সাত বছরের দাম্পত্য
হাইডি ক্লুম ও টম কাউলিটজ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গোপনে বিয়ে করেন। পরে একই বছরের আগস্টে ইতালির ক্যাপ্রি দ্বীপে একটি বিলাসবহুল ইয়টে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনা উদ্যাপন করেন।
গত বছর হার্পার্স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লুম বলেছিলেন, জীবনের প্রতি তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গির অন্যতম কারণ এই সম্পর্ক।
ক্লুম বলেন, ‘আমি আমার কাজ ভালোবাসি। নতুন মানুষের সঙ্গে দেখা করতে, পৃথিবীর নানা জায়গায় ঘুরতে এবং সন্তানদের নতুন অভিজ্ঞতা দিতে ভালো লাগে। আর ভালোবাসায় থাকা তো আছেই।’
হাইডি ক্লুম ও টম কাউলিটজ। রয়টার্সক্লুম আরও বলেন, ‘জীবনের একটু পরের দিকে এসে আমি আমার সত্যিকারের ভালোবাসার মানুষটিকে পেয়েছি। এর আগে অনেক সম্পর্ক ছিল, কিন্তু এখন আমি গভীরভাবে প্রেমে আছি। আমরা সাত বছর ধরে একসঙ্গে আছি। সবকিছু খুব দ্রুত ঘটেছে, আর বর্তমান জীবন নিয়ে আমি ভীষণ সুখী।’
‘আরও একটু ওজন বাড়াও’
সম্প্রতি ইউএস উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাইডি ক্লুম জানান, তাঁর স্বামী টম কাউলিটজই প্রথম তাঁকে ওজন বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন।
ক্লুম বলেন, ‘টম আমাকে বলেছিল, “তোমার আরও একটু খাওয়া উচিত। একটু ভারী হলে তোমাকে আরও ভালো লাগবে।”’ এই মন্তব্য প্রথমে তাঁকে অবাক করেছিল। কারণ, ফ্যাশন–দুনিয়ায় বরাবরই রোগা থাকার চাপ থাকে। তবে পুরোনো ছবিগুলো দেখে এখন তাঁরও মনে হয়, টমের কথাই ঠিক ছিল।
ক্লুম জানান, হলিউডে জনপ্রিয় হয়ে ওঠা ওজন কমানোর ওষুধ ব্যবহার করার কোনো আগ্রহ তাঁর নেই।
ক্লুমের ভাষায়, ‘বছরের পর বছর ধরে আমার ওজন কিছুটা বেড়েছে। আমি আগের মতো অতটা রোগা নই। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু ভরাট শরীরেই নিজেকে বেশি ভালো লাগে।’
বিয়ের সপ্তম বার্ষিকী উপলক্ষে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থসে ছুটি কাটাচ্ছেন জার্মান সুপারমডেল হাইডি ক্লুম। শিল্পীর ইনস্টাগ্রাম থেকেদূরত্ব সামলানোর গল্প
ব্যস্ত পেশাগত জীবনের কারণে অনেক সময় দীর্ঘদিন আলাদা থাকতে হয় এই দম্পতিকে। টমের ব্যান্ড নিয়মিত সফরে থাকে, অন্যদিকে ক্লুমকেও বিভিন্ন দেশে শুটিং করতে হয়। তিনি বলেন, ‘টম যখন ট্যুরে থাকে আর আমাকে নিউইয়র্কে কয়েক সপ্তাহ শুটিং করতে হয়, তখন বিষয়টি সহজ হয় না।’
করোনা মহামারির সময় দুজনই দীর্ঘদিন একসঙ্গে বাড়িতে ছিলেন। সেই সময়টাকেই তাঁদের সম্পর্কের ভিত্তি আরও মজবুত হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন ক্লুম। তবে এবারও দূরত্বকে খুব বেশি জায়গা দিতে রাজি নন তিনি। বছরের শেষ দিকে টমের ব্যান্ড সফরে বের হলে তিনিও তাঁর সঙ্গে যোগ দেবেন।
হাসতে হাসতে ক্লুম বলেন, ‘আমি সামনের সারিতে দাঁড়িয়ে একেবারে ভক্তের মতো ওকে উৎসাহ দেব। নিজের কাজের জায়গায় যেমন টম আমাকে সমর্থন দেয়, আমিও ওর পাশে থাকতে চাই।’
বিতর্কিত সেই অনুষ্ঠানে সেরা হয়ে কোটি টাকা জিতলেন, কে এই অভিনেত্রী‘প্রথমবার সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি’
২০২০ সালে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লুম বলেছিলেন, টমের সঙ্গে সম্পর্ক তাঁর জীবন বদলে দিয়েছে।
ক্লুমের ভাষায়, ‘প্রথমবারের মতো এমন একজন সঙ্গী পেয়েছি, যার সঙ্গে সব বিষয় নিয়ে কথা বলতে পারি। জীবনের দায়িত্বগুলো আমরা ভাগাভাগি করে নিই। আগে সবকিছু একাই সামলাতে হতো। এখন বুঝতে পারছি, সত্যিকারের একজন জীবনসঙ্গী থাকার অনুভূতি কেমন।’
আগের সংসার
টম কাউলিটজকে বিয়ের আগে হাইডি ক্লুম ২০০৫ সালে গায়ক সিলকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সংসারে তাঁদের চার সন্তান রয়েছে—দুই মেয়ে লেনি ও লু এবং দুই ছেলে হেনরি ও জোহান।
সাত বছরের দাম্পত্য উদ্যাপনের এই ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন এই তারকা দম্পতি।