‘ছাগল–কাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার শুরু
· Prothom Alo
‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
Visit asg-reflektory.pl for more information.
ছাগল–কাণ্ড আমার জীবনে অভিশাপ: আদালতে মতিউরআদালত সূত্র জানায়, মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আসামি। এ আবেদন আজ নামঞ্জুর করেন আদালত। এ ছাড়া আসামির জামিন চেয়ে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। এ আবেদনও নামঞ্জুর করা হয়। অভিযোগ গঠন করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে দুদক গত ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র অনুমোদন দেয়।
অভিযোগপত্রে বলা হয়, মতিউর তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে তিনি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
ছাগল–কাণ্ডের সেই তরুণ এনবিআর কর্মকর্তার ছেলে২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) মতিউরকে গ্রেপ্তার করে। তার পর থেকে তিনি কারাগারে আছেন।
২০২৪ সালে কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মতিউরের ছেলে। এরপরই মূলত মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ সামনে আসে।
উচ্চবংশীয় ছাগল–কাণ্ড থেকে কথিত পিতার কাণ্ড