রঙে, গানে, গল্পে রাঙানো শ্রাবণের দিন

· Prothom Alo

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের দিনব্যাপী উৎসব ‘শ্রাবণ মেঘের দিন ২০২৬’। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিত্রাঙ্কন, আবৃত্তি, কর্মশালা, ভ্রমণগল্প, পুতুলনাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে মুখর ছিল পুরো প্রাঙ্গণ।

Visit bettingx.bond for more information.

উদ্বোধনের পর শুরু হয় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। একই সময়ে আয়োজন করা হয় উদ্যোক্তাবিষয়ক একটি কর্মশালা। দিনের অন্যতম আকর্ষণ ছিল অভিযাত্রী হোমায়েদ ইসহাক মুনের ভ্রমণকথা। এভারেস্ট জয়ের অভিজ্ঞতা এবং আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অংশ নেওয়ার গল্প শুনে অনুপ্রাণিত হয় উপস্থিত শিশু-কিশোরেরা।

শিশুদের জন্য ছিল মাটির কাজের কর্মশালা

শিশুদের জন্য ছিল মাটির কাজের কর্মশালা ও জলপুতুলের পুতুলনাচ। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে নৃত্য পরিবেশন করে ওডিসি নৃত্যদল। গান পরিবেশন করেন কনক আদিত্য, আসির আরমান এবং দ্য কিংস ব্যান্ড।

উৎসবে অংশ নেয় জলছবির শিক্ষার্থীরা। তারা গান, নাচ, আবৃত্তি ও নাটক পরিবেশন করে। অভিনয় ও আবৃত্তির তৃতীয় ব্যাচ মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খ্যাতির বিড়ম্বনা’ এবং চতুর্থ ব্যাচ পরিবেশন করে কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’।

শেষে ছিল পুরস্কার বিতরণী পর্ব। এই পর্বে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ দেখার আগে যা জানা জরুরি

Read full story at source