কানাডায় পড়তে গেলে মানতে হবে নতুন নিয়ম, স্টাডি পারমিটে বাড়তি নজরদারি

· Prothom Alo

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিট ও পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি)–সংক্রান্ত নির্দেশনা আরও বিস্তারিত করেছে কানাডা সরকার। নতুন নির্দেশনায় ভর্তি, একাডেমিক অগ্রগতি, প্রতিষ্ঠান পরিবর্তন, স্টাডি পারমিটের মেয়াদ ও পিজিডব্লিউপির যোগ্যতা নিয়ে কঠোর নজরদারির কথা বলা হয়েছে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) গত কয়েক সপ্তাহে এসব হালনাগাদ নির্দেশনা প্রকাশ করেছে। যদিও সংস্থাটি বলছে, এগুলো নতুন নীতি নয়; বরং বিদ্যমান নিয়মের আরও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

Visit moryak.biz for more information.

কোর্স শেষের ৯০ দিন পর স্টাডি পারমিটের মেয়াদ শেষ

নতুন নির্দেশনা অনুযায়ী, যেদিন শিক্ষাপ্রতিষ্ঠান প্রথমবারের মতো কমপ্লিশন লেটার, ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি বা ডিপ্লোমা প্রদান করবে, সেদিন পড়াশোনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে গণ্য হবে। নথিতে উল্লেখিত তারিখই সাধারণভাবে কোর্স সমাপ্তির সরকারি তারিখ হিসেবে বিবেচিত হবে।

প্রতিষ্ঠান পরিবর্তনে নতুন স্টাডি পারমিট বাধ্যতামূলক

আইআরসিসি জানিয়েছে, যেসব শিক্ষার্থীর স্টাডি পারমিটে নির্দিষ্ট কোনো ডিএলআইয়ের নাম উল্লেখ রয়েছে, তাঁরা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে চাইলে আগে নতুন স্টাডি পারমিট নিতে হবে।

নতুন পারমিট ছাড়া অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করলে সেটি অনুমতিবিহীন অধ্যয়ন হিসেবে গণ্য হবে। কারণ, শিক্ষার্থী আগের প্রতিষ্ঠানে আর ভর্তি না থাকলে আগের স্টাডি পারমিট কার্যকর থাকবে না।

তবে একই প্রতিষ্ঠানে একই স্তরের (যেমন স্নাতক থেকে স্নাতক) অন্য প্রোগ্রামে পরিবর্তন করলে নতুন স্টাডি পারমিটের প্রয়োজন হবে না, যদি পারমিটে অন্য কোনো শর্ত না থাকে। এ ছাড়া মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে যেতে হলেও নতুন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে নতুন স্টাডি পারমিট নিতে হবে।

আইইএলটিএসের স্কোর কত দিন বৈধ, দেশভেদে যা জানা জরুরিকানাডায় আবেদন করতে ডকুমেন্টগুলো যথাযথ হতে হবে

একাডেমিক অগ্রগতির ওপর বাড়তি নজরদারি

হালনাগাদ নির্দেশনায় শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির ওপর আরও কঠোর নজরদারির কথা বলা হয়েছে।

যদিও সর্বোচ্চ ১৫০ দিনের অনুমোদিত বিরতির নিয়ম বহাল রয়েছে, তবে এখন অভিবাসন কর্মকর্তারা একাধিকবার বিরতি নেওয়ার ঘটনা খতিয়ে দেখবেন। এ ছাড়া শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করার মতো অগ্রগতি করছেন কি না, তা মূল্যায়ন করবেন।

ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স, কোর্স ফি ৩২ হাজার, ভর্তিতে যা যা করতে হবে

স্টাডি পারমিট ছাড়াই পড়ার অস্থায়ী সুবিধা শেষ

আইআরসিসি জানিয়েছে, নির্দিষ্ট কিছু ওয়ার্ক পারমিটধারীকে স্টাডি পারমিট ছাড়াই কানাডায় পড়াশোনার সুযোগও বন্ধ হচ্ছে। এ–সংক্রান্ত অস্থায়ী নীতি ২০২৩ সালের ২৭ জুন চালু হয়েছিল, সেটি ২০২৬ সালের ২৭ জুন শেষ হয়েছে। ফলে এখন থেকে ওই সুবিধা আর প্রযোজ্য হবে না।

শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা

বিশেষজ্ঞদের মতে, আনুষ্ঠানিকভাবে নতুন নীতি ঘোষণা না হলেও বিদ্যমান নিয়মের ব্যাখ্যা পরিবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর বাস্তব প্রভাব পড়তে পারে। তাই কানাডায় পড়তে আগ্রহী বা বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বশেষ সরকারি নির্দেশনা নিয়মিত অনুসরণ করা প্রয়োজন। পাশাপাশি স্টাডি পারমিট ও পিজিডব্লিউপির শর্তগুলো ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

আইইএলটিএস ছাড়াই বিদেশে পড়ার সুযোগ যেসব বিশ্ববিদ্যালয়ে

Read full story at source