গ্যাস-সংকটে চরম ভোগান্তির জনজীবন

· Prothom Alo

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস-সংকট চলছে। এর প্রভাবে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালির রান্না। একই সঙ্গে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের দীর্ঘ সারি, কম গ্যাসের চাপ ও লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।

Visit amunra.qpon for more information.

রাজধানীতে গ্যাস–সংকটের প্রভাবে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। গাবতলী এলাকায় সড়কের দুই পাশেই গ্যাস নেওয়ার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের গ্যাসের অপেক্ষায় গাবতলী এলাকায় সড়কের একপাশজুড়ে সারিবদ্ধ সিএনজিচালিত অটোরিকশা। সংকটের কারণে অনেক চালকের কর্মঘণ্টার বড় অংশই কাটছে লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে দীর্ঘ লাইনে সিএনজিচালিত অটোরিকশা। স্টেশনের বাইরে বিশৃঙ্খলায় সড়কে তৈরি হয়েছে যানজট। গাবতলী এলাকাকল্যাণপুর এলাকায় গ্যাস নিতে কয়েক শ মিটারজুড়ে যানবাহনের সারি গ্যাস না থাকায় বিকল্প হিসেবে মাটির চুলায় জ্বালানি কাঠ দিয়ে রান্না করছেন এক গৃহিণী। মিরপুর-১–এর দিয়াবাড়ি এলাকায় পাইপলাইনে গ্যাস না থাকায় এলপিজি সিলিন্ডারে রান্না করছেন একজন নারী। দীর্ঘস্থায়ী গ্যাস-সংকটে বিকল্প জ্বালানির ব্যবহার বেড়েছে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় দিনের বেশির ভাগ সময়ই চুলায় পর্যাপ্ত গ্যাস মিলছে না। বিকল্প হিসেবে মাটির চুলায় রান্না করছেন এক গৃহিণী গ্যাসের স্বল্পচাপের কারণে চুলায় আগুন জ্বলছে মোমবাতির শিখার মতো

Read full story at source