বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত
· Prothom Alo

প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়। প্রকৃতিকে সুরক্ষা ও সংরক্ষণের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। এর মূল উদ্দেশ্য মানবজাতিকে প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেওয়া এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তোলার লক্ষ্যে উদ্বুদ্ধ করা।
Visit newsbetsport.bond for more information.
দিবসটি উপলক্ষে ওই দিন দমদমিয়া আলোর পাঠশালা একটি আলোচনা সভা এবং সচেতনতামূলক সেমিনার আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সেমিনার শুরু হয়। সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি নুর মোহাম্মদ, সহকারী শিক্ষক সৈয়দ নুর, রবিউল আলম ও আমান উল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে সিনিয়র শিক্ষক সৈয়দ নুর-প্রাকৃতিক সম্পদ রক্ষা; সহকারী শিক্ষক রবিউল আলম-প্লাস্টিক দূষণ ও পরিবেশের ক্ষতি কমানো এবং সহকারী শিক্ষক আমান উল্লাহ-বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ পাঠ করানো হয়।প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু বলেন, ‘আমাদের সুষ্ঠুভাবে বাঁচার জন্যই প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রকৃতি রক্ষা করতে না পারলে ভবিষ্যতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ড দিন দিন প্রকৃতি ধ্বংস করছে। আমাদের সচেতন হতে হবে। প্লাস্টিক, পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে, শক্তির অপচয় রোধ করতে হবে, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করা যাবে না, বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের ছোট্ট ছোট্ট পদক্ষেপ আমাদের পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলবে।’
আলোচনা শেষে সকল শিক্ষার্থীদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ পাঠ করানো হয়। সবশেষে ‘প্রকৃতি সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক উপস্থিত বক্তব্য এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা করা। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।