জলে জেগে ওঠা পুরোনো ব্রহ্মপুত্র

· Prothom Alo

বছরের বেশির ভাগ সময় খরার টানে শুকিয়ে থাকে পুরাতন ব্রহ্মপুত্র। কোথাও জেগে ওঠে চর, কোথাও কমে আসে নৌচলাচল। তবে বর্ষা নামলেই বদলে যায় সবকিছু। টইটম্বুর পানিতে নদ ফিরে পায় তার চিরচেনা প্রাণ, ঘাটে বাড়ে মানুষের আনাগোনা, পালতোলা নৌকা ভেসে চলে, জেগে ওঠে নদীকেন্দ্রিক জীবন। দুই তীরের বুনো ফুল, শ্রম-জীবিকা আর সূর্যাস্তের রঙে পুরাতন ব্রহ্মপুত্র তখন হয় চনমনে। বর্ষায় প্রাণ ফিরে পাওয়া সেই নদী নিয়েই এই ছবির গল্প–

Visit esporist.com for more information.

বর্ষার পানিতে টইটম্বুর নদে বাহারি পাল তুলে যাত্রীর অপেক্ষায় সারিবদ্ধ নৌকা নদীর বুকে চলছে পালতোলা নৌকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা নদীর তীরে ফুটে আছে বুনো ফুল বালুবোঝাই নৌকা থেকে মাথায় করে বালু নামাচ্ছেন শ্রমিকেরা। কাচারিঘাট, ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র পাড়ি দিচ্ছেন মানুষ। কাচারিঘাট, ময়মনসিংহ ভরা ব্রহ্মপুত্রে যাত্রীর অপেক্ষায় পালতোলা নৌকা বালুবোঝাই নৌকা ছুটে চলছে গন্তব্যের পথে। জয়নুল আবেদিন উদ্যান এলাকা নদীতে পানি বাড়ায় মাছ ধরতে বড়শি ফেলেছেন এই শিকারিসূর্যাস্তের রঙে রাঙা পুরাতন ব্রহ্মপুত্র। জয়নুল আবেদিন উদ্যান এলাকা

Read full story at source