একঝলক (২৮ জুলাই ২০২৬)
· Prothom Alo
বাহারি রঙের নয়নতারা ফুলের পাপড়িতে শোভা ছড়িয়েছে বৃষ্টির ফোঁটা। লেমুছড়ি, রাঙামাটি, ২৮ জুলাইখাবারের আশায় পানিতে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে আছে একটি বক। রাজনগর, মৌলভীবাজার, ২৮ জুলাইযমুনা নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। কুতুবপুর, সারিয়াকান্দি, বগুড়া, ২৮ জুলাইনিজের বাগানের আনারস ডিঙি নৌকায় করে রাঙামাটি শহরে বিক্রি করতে এনেছেন এক পাহাড়ি কিষানি। নৌকা থেকে ঝুড়িভর্তি আনারস নামিয়ে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন তিনি। কলেজ গেট, রাঙামাটি, ২৮ জুলাইপাতার ফাঁকে ঝুলে আছে পাকা গাব। বানারাই, মৌলভীবাজার, ২৮ জুলাইনড়াইল থেকে আনা আমড়া পাইকারি বিক্রির জন্য ট্রাক থেকে নামিয়ে রাখছেন বাজারের শ্রমিকেরা। সিটি বাজার, রংপুর, ২৮ জুলাই দুই শিশুকে সাইকেলে নিয়ে দূরের একটি প্রাথমিক বিদ্যালয়ের পথে এক অভিভাবক। মেকুড়া, রংপুর, ২৮ জুলাইকাঁচা মরিচের দাম আকাশছোঁয়া। তাই রান্নার প্রয়োজনে বাড়ির পাশের খেত থেকে কাঁচা মরিচ তুলে নিচ্ছেন গৃহবধূ সবিতা বিশ্বাস। পারচর, মাচ্চর, ফরিদপুর, ২৮ জুলাই বিলের পানিতে খরাজাল ফেলে মাছ ধরছেন এক জেলে। কামারশোন, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৮ জুলাইঝিরিঝিরি বৃষ্টিতে ছাতা মাথায় গন্তব্যের পথে এক নারী। জোড়াগেট, খুলনা। ২৮ জুলাই
Visit esporist.com for more information.