শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় তরুণদের নিয়ে যা বললেন কার্তিক
· Prothom Alo

আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির তরুণদের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান দিনেশ কার্তিক। তাঁর মতে, ভারতের আগামী দিনের সবচেয়ে বড় শক্তি নতুন প্রজন্মই।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্তিক লেখেন, ‘দিন শেষে আমরা সবাই একটি ভালো ভারতের জন্য কাজ করছি। নতুন প্রজন্মের স্পষ্ট দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহযোগিতা আর নিরলস প্রচেষ্টা আমাকে সত্যিই মুগ্ধ করে। ভবিষ্যৎ উজ্জ্বল। পরবর্তী প্রজন্মই আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। জয় হিন্দ।’
Visit rouesnews.click for more information.
পোস্টটির ক্যাপশনে তিনি আরও লেখেন, ‘আগামী এক দশক ভারতের।’ কার্তিক পোস্টটি করেছেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কিছুক্ষণ পর। নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে এক মাসের বেশি সময় ধরে ভারতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শুরু হওয়া এই আন্দোলনে পরে বিভিন্ন বিরোধী দল ও নানা শ্রেণি-পেশার মানুষও সমর্থন জানান।
ক্রমবর্ধমান আন্দোলনের মুখে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টরের দায়িত্বে থাকা কার্তিক অবশ্য নিজের পোস্টে আন্দোলন বা ধর্মেন্দ্র প্রধানের নাম সরাসরি উল্লেখ করেননি। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরপরই তরুণদের নিয়ে তাঁর আশাবাদী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তিন আঙুলে ‘এ’ বানান সূর্যবংশী, এমন উদ্যাপনের রহস্য কী