বলিউডে এখন কার দাপট? অজয়ের হাসিতে থমকে অক্ষয়–আলিয়ার দৌড়

· Prothom Alo

ভারতের প্রেক্ষাগৃহে এখন একসঙ্গে চলছে বলিউডের তিন বড় ছবি—অজয় দেবগনের ‘ধামাল ৪’, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আর আলিয়া ভাটের ‘আলফা’। এর সঙ্গে ভালো ব্যবসা করছে হলিউডের হরর ছবি ‘ইভিল ডেড বার্ন’। তবে চার ছবির মধ্যে সবচেয়ে ভালো ছন্দে এগোচ্ছে ‘ধামাল ৪’। অন্যদিকে ‘আলফা’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর আয় এখন কমতির দিকে।

Visit newssport.cv for more information.

‘ধামাল ৪’–এর পোস্টার। আএমডিবি

‘ধামাল ৪’
অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ ও ঈশা গুপ্তা অভিনীত ‘ধামাল ৪’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ গতি ধরে রেখেছে। ইন্দ্র কুমার পরিচালিত ছবিটি বুধবার আয় করেছে ৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এর মোট আয় দাঁড়িয়েছে ৮৯ কোটি ৭৫ লাখ রুপি। ১০ জুলাই মুক্তি পাওয়া ছবিটি চলতি সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে বলে ধারণা বাণিজ্য বিশ্লেষকদের।

‘আলফা’ সিনেমায় শর্বরী বাগ ও আলিয়া ভাট। এক্স থেকে

‘আলফা’
আলিয়া ভাট, শর্বরী বাগ, অনিল কাপুর ও ববি দেওল অভিনীত ‘আলফা’র আয় ধারাবাহিকভাবে কমছে। শিব রাওয়েল পরিচালিত যশরাজ ফিল্মসের নারীকেন্দ্রিক স্পাই থ্রিলারটি বুধবার আয় করেছে মাত্র ৬০ লাখ রুপি। এ নিয়ে ছবিটির মোট আয় ৫৫ কোটি ৮০ লাখ রুপি। ‘আলফা’ মুক্তি পেয়েছে ৩ জুলাই।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর পোস্টার থেকে। আইএমডিবি

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেছে। ফলে ছবিটির দৈনিক আয়ও এখন লাখের ঘরে নেমে এসেছে। আহমেদ খান পরিচালিত ছবিটি বুধবার আয় করেছে ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এর মোট আয় দাঁড়িয়েছে ১৩১ কোটি ৩৫ লাখ রুপি। এখন দেখার বিষয়, ‘ধামাল ৪’ শেষ পর্যন্ত এই ছবির মোট আয় ছাড়িয়ে যেতে পারে কি না।

আলিয়া নিজেকেই চ্যালেঞ্জ জানিয়েছেন

‘ইভিল ডেড বার্ন’
বলিউডের ছবিগুলোর পাশাপাশি দর্শক টানছে হলিউডের হরর ছবি ‘ইভিল ডেড বার্ন’ও। ১০ জুলাই মুক্তি পাওয়া ছবিটি বুধবার আয় করেছে ১ কোটি ৮৫ লাখ রুপি। এখন পর্যন্ত এর মোট আয় ১৯ কোটি ৩০ লাখ রুপি। কম বাজেটের হরর ছবি হিসেবে বক্স অফিসে এটিকে ইতিবাচক অবস্থানেই দেখা হচ্ছে।

Read full story at source