জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গোবিপ্রবি বন্ধুসভা
· Prothom Alo

সম্প্রতি টানা বৃষ্টিতে যশোরের ঝিকরগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মোবারকপুর গ্রামের কলেজপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ঘটনায় অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমন পরিস্থিতির খবর পেয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভার বন্ধুরা এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন।
Visit tr-sport.click for more information.
সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী সংগ্রহ করে দুর্গত এলাকায় পৌঁছে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, শুকনা খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বন্ধুসভার সদস্যরা স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে কথা বলেন। শফিকুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, ‘তোমরা এত দূর থেকে এসেছ বাবা, প্রথম আলো ওই যে পত্রিকা তোমরা কি ওদের সঙ্গে যুক্ত। এভাবেই মানুষের পাশে থেকো, আল্লাহ তোমাদের ভালো করবে।’
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার।স্থানীয় লোকজনের উদ্দেশে গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘বন্ধুসভা সব সময় মানবিক মূল্যবোধ ধারণ করে কাজ করে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও যেকোনো মানবিক প্রয়োজনে আমরা মানুষের পাশে থাকতে চাই।’
কার্যনির্বাহী সদস্য, গোবিপ্রবি বন্ধুসভা