মাদারীপুরে অন্য গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে পড়ে ইটের টুকরা : পুলিশ সুপার

· Prothom Alo

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেননি বলে দাবি করেছেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরা পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার হাবিবুর রহমান তাঁর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

Visit milkshakeslot.com for more information.

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সোমবার সড়কপথে ঢাকা থেকে বরিশালে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ির সামনে ইটের টুকরা এসে পড়ে। পরে ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ওই পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র‍্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনের গাড়ির গ্লাস ও সামনে ইঞ্জিনে ওপর এসে পড়ে।

মাদারীপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাড়ির সামনে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ

হাবিবুর রহমান আরও বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ওই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তাঁর ব্যবহৃত মুঠোফোন দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন। প্রধানমন্ত্রীর আসা ও তারপরের একটানা ভিডিও করেছেন তিনি। তাঁকেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত সড়কে থাকা ইটের টুকরা ছিটকে এসে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেননি।

Read full story at source