আইফোনের মেইল অ্যাপে বড় ধরনের পরিবর্তন আনছে অ্যাপল
· Prothom Alo

আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে মেইল অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর একাধিক সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। সুবিধাগুলো চালু হলে সহজেই নির্দিষ্ট ই–মেইল খুঁজে পাওয়ার পাশাপাশি নতুন ই–মেইল লেখা, তথ্য ব্যবস্থাপনা এবং দৈনন্দিন বিভিন্ন কাজ বর্তমানের তুলনায় দ্রুত করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।
অ্যাপলের তথ্যমতে, সবচেয়ে বড় পরিবর্তন আসছে ই–মেইল অনুসন্ধান সুবিধায়। বর্তমানে নির্দিষ্ট বিষয় ও ই–মেইল পাঠানোর সময়ের ভিত্তিতে ফলাফল দেখানো হলেও নতুন সংস্করণে ব্যবহারকারীদের উদ্দেশ্য ও অনুসন্ধানের প্রেক্ষাপট বিশ্লেষণ করে ফলাফল দেখাবে মেইল অ্যাপ। ফলে প্রয়োজনীয় ই–মেইল দ্রুত খুঁজে পাওয়া যাবে। অ্যাপলের দাবি, নতুন এ অনুসন্ধান ব্যবস্থা ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে দ্রুত বিস্তারিত প্রাসঙ্গিক ফলাফল দেখাতে সক্ষম। আর তাই সাম্প্রতিক কোনো কেনাকাটার তথ্য খুঁজলে নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রচারমূলক ই–মেইলের পরিবর্তে সর্বশেষ অর্ডার নিশ্চিতকরণের বার্তাগুলো দেখা যাবে।
Visit xsportfeed.life for more information.
নতুন আইফোনে অদ্ভুত সমস্যামেইল অ্যাপে যুক্ত হচ্ছে ‘আস্ক সিরি’ সুবিধাও। সুবিধাটি কাজে লাগিয়ে ই–মেইল নির্বাচন করে সিরিকে নির্দেশ দিলেই ই–মেইলের সারাংশ তৈরির পাশাপাশি পার্সেলের অবস্থান অনুসরণসহ উড়োজাহাজে ভ্রমণসংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে। শুধু তথ্য খুঁজে দেওয়াই নয়, মেইল অ্যাপের ভেতরেও বিভিন্ন কাজ করতে পারবে সিরি। এ জন্য ‘কল কনটেক্সট’ নামের সুবিধাও যুক্ত হচ্ছে অ্যাপটিতে। সুবিধাটির মাধ্যমে মেইল ও ফোন অ্যাপ পরস্পরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ফলে কোনো বিমান সংস্থা, অনলাইন বিক্রেতা বা অন্য কোনো প্রতিষ্ঠানে ফোন করলে সংশ্লিষ্ট ই–মেইল থেকে ফোন নম্বর, অর্ডারের বিবরণসহ প্রয়োজনীয় তথ্য মেইল অ্যাপেই দেখা যাবে।
‘কনটেক্সচুয়াল সাজেশনস’ সুবিধাতেও আসছে পরিবর্তন। ই–মেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেবে সুবিধাটি।
পুরোনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সুখবরমেইল অ্যাপে ‘রাইট উইথ সিরি’ নামের একটি রাইটিং অ্যাসিস্ট্যান্ট যুক্ত করছে অ্যাপল। কি–বোর্ডের ওপরে থাকা এ সুবিধা ব্যবহার করে সম্পূর্ণ ই–মেইল লেখা, বিদ্যমান লেখা নতুনভাবে সাজানো, ভিন্ন ভাষাশৈলীতে পুনর্লিখন এবং লেখার মান উন্নত করার পরামর্শ পাওয়া যাবে।
অ্যাপল জানিয়েছে, ভাষার ধরন ও লেখার অভ্যাস বিশ্লেষণ করে রাইটিং অ্যাসিস্ট্যান্টটি ব্যবহারকারীদের মতোই বার্তা লিখে দেবে। ই–মেইল লেখার সময় বানান ও ব্যাকরণগত ভুলও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে দেবে মেইল অ্যাপ। ‘স্মার্ট রিপ্লাই’ সুবিধাও উন্নত করা হচ্ছে। ফলে এক ট্যাপেই ব্যবহারকারীদের নিজস্ব লেখার ধরন অনুযায়ী সম্ভাব্য উত্তর লেখা যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস