প্রথমবারের মতো সি-ড্রোন দিয়ে ইরানের নৌঘাঁটিতে হামলা করল যুক্তরাষ্ট্র
· Prothom Alo

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল সোমবার ঘোষণা করেছে যে তাদের বাহিনী যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান (সি-ড্রোন) ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
Visit h-doctor.club for more information.
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, গতকাল একাধিক একমুখী আত্মঘাতী চালকবিহীন নৌযান ব্যবহার করে মার্কিন বাহিনী ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণকেন্দ্রে সফলভাবে আঘাত হেনেছে।
পোস্টে আরও বলা হয়, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি চালকবিহীন নৌযান বন্দর আব্বাস নৌঘাঁটিতে আঘাত হেনেছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো সি-ড্রোনের ব্যবহার করল।
সেন্টকম দাবি করেছে, এই হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোতে ইরানের অনবরত হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা ভেঙে পড়েছে। এই ড্রোন অভিযানের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে সেন্টকম।
কেন তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহারের বিমান ছাড়তে বাধ্য হলেন ট্রাম্পউপসাগরীয় অঞ্চলজুড়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। যদিও একই সময়ে উত্তেজনা প্রশমনের জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের ঘোষণা