আগামী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করতে শাহ্ সিমেন্টের উদ্যোগ

· Prothom Alo

ফুটবল শুধু একটি খেলা নয়—এটি কোটি কোটি বাংলাদেশির স্বপ্ন। শাহ্ সিমেন্ট বিশ্বাস করে, প্রতিটি বড় যাত্রার শুরু হয় অনুপ্রেরণা থেকে।

Visit rouesnews.click for more information.

একদিন আমরাও বিশ্বকাপ খেলব ইনশা আল্লাহ—এই বিশ্বাসকে সামনে রেখেই শাহ্ সিমেন্ট বাংলাদেশের ফুটবলের স্বপ্নকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে একজন খেলোয়াড়ের পা রাখার আগে, সেই স্বপ্নের শুরু হয় গ্যালারিতে বসেই।

এই বিশ্বাস থেকেই শাহ্ সিমেন্ট বাংলাদেশের স্বনামধন্য ফুটবলার এবং সম্ভাবনাময় তরুণ ফুটবল প্রতিভাদের বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আয়োজনের আরও কাছাকাছি নিয়ে এসেছে, যাতে তাঁরা কাছ থেকে অনুভব করতে পারেন বিশ্বমানের ফুটবলের আবহ, উন্মাদনা ও অনন্য অভিজ্ঞতা।

বাংলাদেশ ফুটবলের গর্ব জামাল ভূঁইয়া থেকে শুরু করে উদীয়মান প্রতিভা জায়ান আহমেদ ও তাজউদ্দিন—প্রতিটি যাত্রাই শুধু একটি স্মরণীয় অভিজ্ঞতা নয়; এটি শাহ্ সিমেন্টের সেই বিশ্বাসের প্রতিফলন যে, অভিজ্ঞতা জন্ম দেয় অনুপ্রেরণার, অনুপ্রেরণা জাগায় স্বপ্ন আর সেই স্বপ্নই গড়ে তোলে বাংলাদেশের ফুটবলের আগামী।

এই বিশ্বকাপে তাঁরা গ্যালারি থেকে দেখেছেন বিশ্বের সেরাদের। আগামীতে, আমরা বিশ্বাস করি, বাংলাদেশও একদিন সেই মাঠে নিজেদের জায়গা করে নেবে।

বাংলাদেশের আগামী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করতে শাহ্ সিমেন্ট তার অঙ্গীকারে অবিচল। কারণ আমাদের বিশ্বাস—একদিন আমরাও বিশ্বকাপ খেলব, ইনশা আল্লাহ।

Read full story at source