নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

· Prothom Alo

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁর সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

Visit extract-html.com for more information.

গতকাল বুধবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। গত মঙ্গলবার তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে যান সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

Read full story at source