রংপুর বন্ধুসভার মৌসুমি ফলের উৎসব
· Prothom Alo

মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে ফল উৎসব করেছে রংপুর বন্ধুসভা। ২৭ জুন বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এ উৎসব অনুষ্ঠিত হয়।
Visit freshyourfeel.org for more information.
শুরুতে বিভিন্ন ধরনের দেশি মৌসুমি ফল প্রদর্শন এবং ফলগুলোর পরিচিতি তুলে ধরা হয়। পরে বন্ধু, উপদেষ্টা ও প্রথম আলোর শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।
রংপুর বন্ধুসভার মৌসুমি ফলের উৎসব।অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘যারা সংগঠন করে এবং যারা করে না, তাদের দেখলেই আলাদা করা সম্ভব। বন্ধুসভার সদস্যরা নিজেদের এমনভাবে গড়ে তুলবে, যেন তাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। বন্ধুসভার এই চমৎকার ফল উৎসবের আয়োজনের অংশীদার হতে পেরে আমি খুবই আনন্দিত।’
বন্ধুসভার সভাপতি সোহেলী আক্তার বলেন, ‘মৌসুমি ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এসব ফলে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদান, যা সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের নিয়মিত ও বেশি বেশি মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’
সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা