গ্যালারিতে আনন্দ-বিষাদ
· Prothom Alo
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো পর্বে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও ছিল আবেগ, রং আর সমর্থনের অনন্য প্রকাশ। ব্রাজিল-জাপান, জার্মানি-প্যারাগুয়ে ও নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস, হতাশা, সংহতি ও উৎসবের নানা মুহূর্ত ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়।
Visit afsport.lat for more information.
ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ শুরুর আগে হিউস্টন স্টেডিয়ামে গ্যালারিতে জাপানের এক সমর্থক।ম্যাচ শুরুর আগে হিউস্টন স্টেডিয়ামে গ্যালারিতে ব্রাজিলের সমর্থকদের উল্লাস।হলুদ-সবুজের রঙে বিশ্বকাপের উৎসব—হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাস। ব্রাজিলের কাছে পরাজয়ের পর বিমর্ষ জাপানের এক সমর্থক।বোস্টন স্টেডিয়ামে জার্মানি বনাম প্যারাগুয়ের খেলায় ভেনেজুয়েলার জাতীয় পতাকা হাতে দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানান প্যারাগুয়ের এক সমর্থক। বোস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে নিজ নিজ দেশের পতাকা হাতে জার্মানি ও প্যারাগুয়ের সমর্থকেরাম্যাচ শুরুর আগে বোস্টন স্টেডিয়ামে প্যারাগুয়ের সমর্থকদের উচ্ছ্বাস। মন্তেরেইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার আগে গ্যালারিতে মরক্কোর সমর্থকেরা। নানা দেশের পতাকা দিয়ে সাজানো মেক্সিকোর ঐতিহ্যবাহী টুপি পরে এক ফুটবলপ্রেমী।বোস্টন স্টেডিয়ামে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর হতাশ জার্মানির এক সমর্থক। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে বড় পর্দায় খেলা দেখে দলের জয়ে আবেগাপ্লুত এক সমর্থকনেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে মন্তেরেইয়ে মরক্কোর সমর্থকদের উল্লাস