লোডশেডিংয়ের কারণ সংসদে জানালেন বিদ্যুৎমন্ত্রী
· Prothom Alo

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে। ঢাকায়ও লোডশেডিং দিতে হবে।
আজ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী এ তথ্য জানান। তবে কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে, তা তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি।
Visit moryak.biz for more information.
এটিকে জাতীয় সংকট উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে সংকট উত্তরণের চেষ্টা করার আহ্বান জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি আশা করেন, আগামী দুই দিনের মধ্যে এ অবস্থার উন্নতি হবে। উন্নতি হলে লোডশেডিংয়ের প্রকোপ কমে যাবে।
লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ–হামলা, কর্মকর্তাদের ‘হুমকি’ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে ‘লিক’ হওয়ায় বাধ্যতামূলকভাবে উৎপাদন বন্ধ করতে হয়েছে। আর বঙ্গোপসাগরে উত্তাল থাকায় কয়লা আনলোড করতে না পারায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে।