নেইমারের ফেরার দিনে ব্রাজিলের কে কেমন খেললেন
· Prothom Alo
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩–০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল। যে জয়ে দুটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, একটি মাতেউস কুনিয়া। এই ম্যাচ দিয়েই প্রায় তিন বছর পর ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন নেইমার। স্কটিশদের বিপক্ষে ম্যাচটিতে ব্রাজিলের কে কেমন খেললেন, জেনে নিতে পারেন গোল ডটকমের রেটিংয়ে।
আলিসন (৭/১০)
ম্যাচের বেশির ভাগ সময় তিনি ছিলেন দর্শক। তবে দ্বিতীয়ার্ধে পরপর দুটি দারুণ সেভ করেন।
দানিলো (৬/১০)
খুব একটা পরীক্ষা হয়নি দানিলোর। দ্বিতীয়ার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেন। লাল কার্ড না পাওয়ায় তাঁর ভাগ্য ভালো বলতে হবে।
Visit umafrika.club for more information.
মার্কিনিওস (৬/১০)
স্কটল্যান্ডের ধারহীন আক্রমণভাগের কারণে তাঁর রাতটা বেশ সহজই ছিল। পাসিং ভালো ছিল।
গ্যাব্রিয়েল মাগালাইস (৭/১০)
ম্যাচের শুরুতেই একটি বড় আক্রমণ আটকে দেন। ব্যক্তিগত লড়াইগুলোতে আধিপত্য দেখিয়েছেন, সফল পাস দিয়েছেন বেশ কিছু।
দগলাস সান্তোস (৬/১০)
বেন গ্যানন–ডোকের বিপক্ষে তাঁকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবে আক্রমণে ভালো সহায়তা করেছেন।
ব্রুনো গিমারাইস (৮/১০)
তাঁর নিখুঁত ক্রস থেকে এসেছে ভিনিসিয়ুসের দ্বিতীয় গোল। কুনিয়ার গোলের পেছনেও তাঁর দারুণ বুদ্ধিমত্তার অ্যাসিস্ট ছিল।
কাসেমিরো(৭/১০)
ব্রাজিলের ডি-বক্সের ভেতরে চমৎকার একটি ট্যাকল করেছেন। একটি নিখুঁত থ্রু বল দিয়ে তৃতীয় গোলের পেছনেও ভূমিকা রেখেছেন।
লুকাস পাকেতা (৭/১০)
রক্ষণে বেশ পরিশ্রম করেছেন। ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন।
রায়ান (৭/১০)
দারুণ বুদ্ধিমত্তায় স্কট ম্যাকেনা ব্লক করে একটি চমৎকার অ্যাসিস্ট করেছেন। বল পাওয়ার পর প্রতিটি মুহূর্তেই ছিল প্রতিপক্ষের জন্য হুমকি।
মাতেউস কুনিয়া (৭/১০)
প্রথমার্ধের শেষের দিকে জ্বলে ওঠেন। সেবার গোল না পেলেও পরে একটি সহজ ফিনিশিংয়ে নিজের গোলটি তুলে নেন।
ভিনিসিয়ুস জুনিয়র (৮/১০)
শুরুতে সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে গোল করেন। ভিএআরের কারণে একটি গোল বাতিল হলেও পরে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল পান। হ্যাটট্রিকের সুযোগ ছিল। কাজে লাগাতে পারেননি।
নেইমার (৫/১০)
১৪ মিনিট মাঠে থেকে বলে স্পর্শ করেছেন ২৪ বার। তিনটি সুযোগ তৈরি করেছেন, একটি শটও নিয়েছেন। তবে ৯৮১ দিন পর মাঠে ফেরা নেইমারের খেলায় গতিশীলতা দেখা যায়নি।