আর্জেন্টিনার খাবার ডুলসে দে লেচে আলফাহোরেস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

· Prothom Alo

খেলা দেখার সময় প্রিয় দলের দেশের খাবারও খেতে পারেন। বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে, এমন কয়েকটি রেসিপি দিয়েছে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন

Visit lej.life for more information.

আলফাহোরেস বানানোর উপকরণ

  • ময়দা: ১ কাপ (১২৫ গ্রাম)

  • কর্নস্টার্চ: ১ কাপ (১২০ গ্রাম)

  • বেকিং পাউডার: ১ চা চামচ

  • বেকিং সোডা: আধা চা-চামচ

  • মাখন: ১০০ গ্রাম (নরম)

  • চিনি: আধা কাপ (১০০ গ্রাম)

  • ডিমের কুসুম: ২টি

  • ভ্যানিলা এসেন্স: ১ চা–চামচ

  • লেবুর খোসা: কুঁচি ১ চা চামচ (ঐচ্ছিক)

  • ডুলসে দে লেচে: ১ কাপ (প্রায় ৩০০ গ্রাম)

  • শুকনো কোরানো নারকেল: আধা কাপ

  • গুঁড়ো চিনি: সামান্য

প্রণালি: একটি বাটিতে ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে নরম মাখন ও চিনি ফেটিয়ে নিন। রং হবে হালকা এবংটেক্সচার হবে ক্রিমের মতো। এরপর ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স ও লেবুর খোসা কুঁচি মিশিয়ে নিন। শুকনো উপকরণ ধীরে ধীরে যোগ করে নরম ডো তৈরি করুন। ডো ঢেকে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর ডো আধা সেন্টিমিটার পুরু করে বেলে গোলাকার কাটার দিয়ে ছোট ছোট চাকতির আকারে কেটে নিন। বেকিং ট্রেতে সাজিয়ে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০-১২ মিনিট বেক করুন। বিস্কুটের নিচের অংশ হালকা সোনালি হলে বের করে পুরোপুরি ঠান্ডা করুন। একটি বিস্কুটের ওপর ১-২ চা চামচ ডুলসে দে লেচে লাগিয়ে নিন। আরেকটি বিস্কুট দিয়ে স্যান্ডউইচের মতো চেপে দিন। পাশের অংশগুলো কোরানো নারকেলে গড়িয়ে নিন। চাইলে ওপরে সামান্য গুঁড়া চিনি ছিটিয়ে পরিবেশন করুন। চা বা কফির সঙ্গে পরিবেশন করুন। নরম, মাখনের স্বাদযুক্ত আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মিষ্টান্ন এটি। মাঝখানে থাকে ডুলসে দে লেচের মোলায়েম পুর। যে পরিমাণ দেওয়া আছে, তাতে ১২-১৫টির মতো আলফাহোরেস বানানো যাবে।

আর্জেন্টিনার ডুলসে দে লেচে আলফাহোরেস

ডুলসে দে লেচের উপকরণ: কনডেন্সড মিল্ক ১ ক্যান।

প্রণালি: কনডেন্সড মিল্কের ক্যানটি একটি বড় পাত্রে রাখুন। ক্যানের ওপর অন্তত ২ ইঞ্চি পানি দিয়ে পাত্রটি ঢেকে দিন।পাত্রটি এবার চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে পানি ফোটান। আঁচ কমিয়ে ২ থেকে ৩ ঘণ্টা মৃদু আঁচে রাখুন। ক্যানটি যেন সব সময় পানিতে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখুন। ক্যানটি বের করে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর খুলুন। ভেতরের দুধ ঘন সোনালি রঙের ডুলসে দে লেচেতে পরিণত হবে।

রাশিয়ার এই সালাদ বানাতে পারবেন বাড়িতেই, জেনে নিন রেসিপি

Read full story at source