প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার সংবাদ অসত্য: শিক্ষা মন্ত্রণালয়

· Prothom Alo

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক সংবাদটি অসত্য বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তাই কোনো ধরনের অসত্য সংবাদে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

Visit moryak.biz for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাঁদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।’

এ সময় মন্ত্রী আরও বলেছিলেন, ‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’

Read full story at source