বিশ্বকাপ উদ্বোধনীর প্রথম কিস্তি: শাকিরাসহ ১০ তারকার লুক আর বহুবর্ণিল ফ্যাশন প্রদর্শনীর ২২টি ছবি
· Prothom Alo

২০২৬ ফিফা বিশ্বকাপের ওপেনিং সেরেমনির প্রথম কিস্তি হয়ে গেল কাল রাতে। এবারই প্রথম তিন দেশ মিলে আয়োজন করছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব। আর সেজন্যই পর্যায়ক্রমে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই প্রথম কিস্তিতে কাল ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে বহুবর্ণিল ফ্যাশন প্রদর্শনী, দেশের গৌরবময় সংস্কৃতির প্রকাশ এবং ল্যাটিনা সঙ্গীত তারকা শাকিরাসহ বিভিন্ন দেশের তারকাদের মনোমুগ্ধকর পরিবেশনায় ভরপুর এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো বিশ্বকাপ। হাজারো ফুটবলপ্রেমী মেক্সিকো সিটির কিংবদন্তি আজতেকা স্টেডিয়ামে ভিড় জমান প্রবল উচ্ছ্বাস ও প্রত্যাশা নিয়ে। নিজেদের মাটিতে ৪০ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাওয়ায় তাঁদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। ভক্তদের নিরাশ না করে জয় পেয়েছে মেক্সিকো। এদিকে অনুষ্ঠানে ঝলমলে সোনারঙা কাপ ও পার্ফরমারদের সোনালি কস্টিউম নজর কেড়েছে। তারকাদের লুক ছিল চোখধাঁধানো। তবে গ্যালারি আর মঞ্চে ইন্ডিজেনাস সংস্কৃতি ও দেশপ্রেমকে নিজেদের সাজপোশাকে তুলে ধরার বিষয়টিই ছিল সবচেয়ে হৃদয়গ্রাহী। চলুন ২০ ছবিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের কিছু ঝলক দেখে আসি।
Visit casino-promo.biz for more information.
বিশ্বকাপের জায়ান্ট সোনালি রেপ্লিকার সঙ্গে মিলিয়ে সোনালি বল হাতে পুরোপুরি সোনালি অবয়বে হাজির পারফরমাররা সোনালি ট্র্যাক স্যুটের সঙ্গে সোনালি হেলমেট পরেছেন তাঁরা মেক্সিকোর ইন্ডিজেনাস ফ্যাশন প্রদর্শনী ছিল দেখার মতোপালকের হেডগিয়ারসহ ঐতিহ্যবাহী সাজপোশাকে মুগ্ধ করেছেন পারফর্মাররা বিখ্যাত মেক্সিকান গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ ট্র্যাডিশনাল কালো-সোনালি পোশাকে পারফর্ম করেছেন। সঙ্গে ছিল সোনালি কাজ করা ঐতিহ্যবাহী সম্ব্রেরো হ্যাট। শাকিরার দেশ কলম্বিয়ার গায়ক জে ব্যালভিন পারফর্ম করেছেন লাল শার্ট, সবুজ প্যান্ট আর ওভারসাইজড টাইয়ের নজরকাড়া লুকে. সঙ্গীসাথীদের পোশাকে কলম্বিয়ার পতাকার লাল, নীল, হলুদনিজের দেশ সাউথ আফ্রিকাকে গর্ব ভরে প্রতিনিধিত্ব করেছেন বিখ্যাত পপ তারকা টায়লা, সঙ্গীরা পরেছেন জাত্যীয় পতাকার থিমের পোশাক আপডু-এর সঙ্গে টায়লার বডিকন হলটারনেক ড্রেসেও সাউথ আফ্রিকার পতাকার রংল্যাটিন সংগীত তারকা ড্যানি ওশান স্টেজে এসেছেন মেরুন ফো লেদারের হিপহপ লুকে।সঙ্গে ছিলেন ল্যাটিন সুন্দরীরা রংচঙে ট্র্যাডিশনাল অ্যাটায়ারে মেক্সিকান পপ পাংক ব্যান্ড মানা-র ভোকালিস্ট ফের ওলভেরা স্টেজ মাতান লাল বাইকার স্পাইক এমবেলিশমেন্টের লংকোট আর কালো টিশার্ট ও বাটন এমবেলিশমেন্টের কালো প্যান্টে সোয়ারভস্কির এক্সক্লুসিভ ফুশিয়া টপ আর লিভাইস জিন্সে মন মাতিয়েছেন জেনজি স্প্যানিশ-মেক্সিকান গায়িকা বেলিন্ডা পপ ডেমন হান্টার্সের গোল্ডেন-খ্যাত কে পপ ডিভা ইজে-র সঙ্গে ইতালিয়ান অপেরা লিজেন্ড আন্দ্রেয়া বোচেল্লির অফিসিয়াল অ্যানথেম ডুয়েট সত্যিই চমক ছিল। বোচেল্লি গ্লসি ওয়াইন ব্লেজার আর কালো ওয়েস্টকোট-প্যান্ট ও সাদা শার্টের সঙ্গে কালো বোটাইয়ের ড্যাপার লুকে এসেছেন। ইজে পরেছেন নজরকাড়া হলটারনেক রয়েল ব্লু-সাদা টাফেটা গাউন। তাতে সাদা ফুলেল ডিটেইলিং ও ওভারসাইজড পাফড সিলোয়েট। সঙ্গে স্নিকার্স। পুরো অনুষ্ঠানের সোনায় সোহাগা অবশ্যই কলম্বিয়ান গ্লোবাল পপ তারকা শাকিরা। দাই দাই গানে আকর্ষণীয় স্পোর্টি কস্টিউমে এসেছেন তিনি হলুদ সাদা স্লিকার্সে পরেছেন শাকিরা। এক ঢাল চিরচেনা সোনালি ওয়েভি চুল আর কালো শেডসের সঙ্গে ম্যাচিং হলুদ মাইক নজর কাড়ছে। সঙ্গে ধূসর ডেনিম অন ডেনিম লুকের সঙ্গে ব্রেইডস ও রঙিন সানগ্লাসে দেখা যাচ্ছে আফ্রো বিটস্টার বার্না বয়কে। এরপর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর সবুজ জার্সি ও ফেসপেন্টে দেখা গেছে গ্যালারির উত্তাল দর্শকদের ছোটবড় সবাই জার্সি পরেছেন, কেউ কেউ পরেছেন সম্বরেরো হ্যাট পোষা কুকুরছানাটিও সেজেছে মেক্সিকোর থিমে। সাউথ আফ্রিকাও পেয়েছে একই সংবর্ধনাসূত্র: বিবিসি
ছবি: ইন্সটাগ্রাম