ভাঙল ১৪ বছরের প্রেম
· Prothom Alo

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা জুটি সুইয়ং ও জুং কিয়ং-হোর ১৪ বছরের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে। গত মঙ্গলবার দুজনের এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
সুইয়ংয়ের সংস্থা সারাম এন্টারটেইনমেন্টের এক কর্মকর্তা কোরিয়ার সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজকে বলেন, ‘এটি সত্য। সুইয়ং ও জুং কিয়ং-হো সম্প্রতি আলাদা হয়ে গেছেন।’
Visit betsport24.es for more information.
বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করেছেন। এরপরই বিভিন্ন অনলাইন কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
খবরে বিস্মিত হয়েছেন অনেক ভক্ত। কারণ, কোরিয়ার বিনোদন অঙ্গনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পর্কগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো এই জুটিকে।
গার্লস জেনারেশনের সদস্য ও অভিনেত্রী সুইয়ং এবং ‘হসপিটাল প্লেলিস্ট’ ও ‘ক্র্যাশ কোর্স ইন রোমান্স’খ্যাত অভিনেতা জুং কিয়ং-হো ২০১২ সালের সেপ্টেম্বরে প্রেমের সম্পর্কে জড়ান। সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ২০১৪ সালের জানুয়ারিতে তাঁরা প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেন।
এরপর বিভিন্ন সাক্ষাৎকার ও টেলিভিশন অনুষ্ঠানে তাঁরা একে অপরের কথা উল্লেখ করেছেন। প্রকাশ্যে ভালোবাসার প্রকাশের কারণে ভক্তদের কাছেও ছিলেন জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে, যেখানে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক সাধারণত আড়ালেই থাকে, সেখানে সুইয়ং ও জুং কিয়ং-হোর সম্পর্ককে দীর্ঘস্থায়ী প্রকাশ্য প্রেমের বিরল উদাহরণ হিসেবে দেখা হতো।
কোরীয় ভাষায় আনাড়ি ছিলেন, সেই লিসা এখন কে-পপ তারকাতবে ১৪ বছর একসঙ্গে থাকার পর শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিচ্ছেদের খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে।
অনেক ভক্তই জানিয়েছেন, এত দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর এই জুটির বিচ্ছেদ হবে, তা তাঁরা কল্পনাও করেননি।
এক্সপোর্টনিউজ অবলম্বনে