ইলিশের পিৎজা বানাতে চান? রেসিপি দেখুন
· Prothom Alo

একটু অন্য রকমভাবে ইলিশের স্বাদ নিতে চাইলে এই পদটা বানিয়ে দেখতে পারেন। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
রুটির উপকরণ
ময়দা ২ কাপ
Visit aportal.club for more information.
ইনস্ট্যান্ট ইস্ট ১ চা–চামচ
চিনি ১ চা–চামচ
লবণ সামান্য
তেল ২ টেবিল চামচ
কুসুম গরম পানি প্রয়োজনমতো।
প্রণালি
খামিরের জন্য ময়দার সঙ্গে চিনি, লবণ ও ইস্ট মিশিয়ে নিন।
অল্প অল্প গরম পানি দিয়ে নরম ডো তৈরি করুন।
শেষে তেল মেখে ডো-টি গরম কোনো জায়গায় ১-২ ঘণ্টা ঢেকে রাখুন।
এতে ডো ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
ফুলে ওঠা ডো-টি হাত দিয়ে চেপে বাতাস বের করে গোল রুটির মতো বেলে নিন।
পুরের উপকরণ
ইলিশ মাছ ভেজে কাঁটা বাছা ১ কাপ
আদা-রসুনবাটা ১ চা–চামচ
সয়া সস ১ চা–চামচ
গোলমরিচ ও লবণ সামান্য।
প্রণালি
উপকরণগুলো একসঙ্গে চুলায় হালকা ভেজে নামিয়ে নিন।
টপিং ও সাজানোর উপকরণ
ইলিশ মাছ দিয়ে তৈরি পিৎজাপিৎজা সস ১ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
মোজারেলা চিজ ১ কাপ
ক্যাপসিকাম কিউব আধা কাপ
পেঁয়াজ কিউব আধা কাপ
অরিগানো সামান্য।
মূল প্রণালি
একটি প্যান বা বেকিং ট্রেতে সামান্য তেল মেখে রুটিটি বসান।
রুটির ওপর কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিন।
রুটির ওপর প্রথমে পিৎজা সস বা টমেটো সস মাখিয়ে নিন।
এরপর মোজারেলা চিজ, ইলিশ কিমা, ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব এবং সামান্য অরিগানো ছড়িয়ে দিন।
শেষে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে ১০-১৫ মিনিট বেক করুন।