একঝলক (৯ জুন ২০২৬)

· Prothom Alo

পুকুরে মুগ্ধতা ছড়াচ্ছে ফুটে থাকা জাতীয় ফুল শাপলা। দিঘি, মানিকগঞ্জ, ৯ জুনকসমস ফুলে রস খেতে এসেছে রঙিন প্রজাপতি। দীঘলি বাঁক, রাঙামাটি, ৯ জুনজুমে ফসল বোনার আগে আগাছা পরিষ্কারের কাজ করছেন পাহাড়ি কিষানি। ঝুম বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত জুমে ফসল বোনা অব্যাহত থাকবে। মোরঘোনা রাঙামাটি, ৯ জুনসকালে বৃষ্টির আগে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ জুনরপ্তানি স্থবিরতায় আট মাস ধরে মজুত থাকা কাঁচা পাট বিক্রি শুরু হয়েছে স্থানীয় পাটকলগুলোতে। প্রতি মণে প্রায় এক হাজার টাকা লোকসান করেই গোডাউন থেকে ট্রাকে পাট তুলছেন শ্রমিকেরা। রেলিগেট, খুলনা, ৯ জুনমহল্লায় মহল্লায় ঝুড়িতে করে স্টিলের তৈজসপত্র বিক্রি করতে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। চলতে চলতেই হ্যান্ডমাইকে ক্রেতাদের ডাকছেন তিনি। মানিকতলা, খুলনা, ৯ জুনমৌসুমি ফল লটকন নিয়ে বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ৯ জুনদিনাজপুরের সুস্বাদু লিচুতে সয়লাব পাইকারি বাজার। মুম্বাই জাতের এই লাল টসটসে লিচু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ৯ জুনসিলেটে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও অনেক যানবাহন বাতি জ্বালিয়ে চলাচল করছে। ঝুম বৃষ্টির মধ্যেও প্রয়োজনের তাগিদে পথে নেমেছেন মানুষ। জিন্দাবাজার, সিলেট, ৯ জুনটানা বৃষ্টিতে বেড়েছে সিলেটের সবচেয়ে বড় সুরমা নদীর পানি। সকাল থেকে আকাশ মেঘলা, সঙ্গে বৃষ্টিও হচ্ছে। কিনব্রিজ এলাকা, সিলেট, ৯ জুনজমি থেকে গাছপাকা কলা কেটে কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। চাঁদেরহাট, চরঘোষপুর, পাবনা, ৯ জুননিষেধাজ্ঞা থাকলেও চারজন যাত্রী নিয়ে চলছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। সিলেট নগরের বিভিন্ন সড়কে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। সড়কে এসব যানবাহনের সংখ্যা বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে। কাজীরবাজার সেতু, সিলেট, ৯ জুন

Visit biznow.biz for more information.

Read full story at source