টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন মোসাদ্দেক, আজও নেই রিশাদ
· Prothom Alo

আবার মোসাদ্দেক
২০২২ সালের আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। ৪ বছর পর আবার তিনি মাঠে নামছেন জাতীয় দলের হয়ে। তাঁকে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন।
টস
টসে জেতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। মুদ্রা নিক্ষেপ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।
Visit betsport.cv for more information.
স্বাগতম
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতম।
মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের পর আইসিসির টুর্নামেন্টেও অস্ট্রেলিয়ার সঙ্গে যে তিনবার দেখা হয়েছে, তার দুটিতে হারতে হয়, একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
অস্ট্রেলিয়ার ২০০৫ সালে কার্ডিফে সর্বশেষ ওয়ানডে জিতেছে বাংলাদেশ।
এ নিয়ে জানতে ক্লিক করুন নিচের লিংকে—
১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, দুই দশকের অপেক্ষা কি ফুরাবে
দুই দলের পেস আক্রমণে কে এগিয়ে, জানতে ক্লিক করুন নিচের লিংকে—
এবার কি পেস আক্রমণে বাংলাদেশই এগিয়ে? জবাব দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক
অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। ম্যাচেও এই মেজাজটা ধরে রেখে ভালো খেলতে চায় বাংলাদেশ