মাগুরায় শিশুধর্ষণ–হত্যা: হাইকোর্টে শুনানি শুরুর অপেক্ষা

· Prothom Alo

মাগুরায় এক বছরের বেশি সময় আগের আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলাটি হাইকোর্টে শুনানি শুরুর পূর্বপ্রস্তুতি পর্যায়ে রয়েছে। শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে ছাপা পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুত করতে হয়। সরকারি ছাপাখানা থেকে ছাপানো সেই পেপারবুক আজ সোমবার হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে। সুপ্রিম কোর্ট প্রশাসন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এখন আনুষঙ্গিক প্রক্রিয়াগুলো চলছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরপর বেঞ্চ নির্ধারণ ও শুনানি শুরুর পালা।

Visit freshyourfeel.org for more information.

Read full story at source