উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর

· Prothom Alo

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান। তাঁর আশা, উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন আইনমন্ত্রী।

Visit esporist.com for more information.

ঘটনার ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সোহেলকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক ধাপ সম্পন্ন করে কার্যত ছয় কার্যদিবসের মধ্যে এ রকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করা সম্ভব হলো। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

আইনমন্ত্রী বলেন, ‘এই বিচারে, এই শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি, এটি উচ্চ আদালতে গেলেও এই রায় কাযর্কর থাকবে।’

আট বছর বয়সী শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় গত ১৯ মে। সে হিসাবে ঘটনার ১৯ দিনের মাথায় আজ রায় ঘোষণা হলো।

ঘটনার ১৯ দিনের মাথায় দুজনের মৃত্যুদণ্ড, পর্যালোচনায় আদালত যা বললেন

Read full story at source