ছিমছাম লুকেও রোনালদোর গায়ে প্রায় ৭৭ লাখ টাকা

· Prothom Alo

এভাবেই অনুশীলনে হাজির হয়েছিলেন রোনালদো

আসি আসি করে বিশ্বকাপ প্রায় এসেই পড়ল। এখন পুরোদমে চলছে প্রস্তুতি। পর্তুগালের ফুটবল সেনসেশন ক্রিস্টিয়ানো রোনালদোও অনুশীলনে যোগ দিয়েছেন কদিন আগে। তাঁকে সাদর সম্ভাষণ জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। কিন্তু রোনালদো তো কেবল ক্রীড়াঙ্গনের আইকন নন, ফ্যাশন আইকনও বটে। তাই তো ভক্তরা যখন রোনালদোর ফরম আর ফিটনেস নিয়ে ভাবছেন, ফ্যাশনিস্তাদের নজর তখন তাঁর পোশাকে।  
অনুশীলনে সাদা টি-শার্ট আর কালো প্যান্টে হাজির হয়েছিলেন রোনালদো। দেখে খুব একটা জাঁকজমক লাগছিল না। কিন্তু রোনালদো বলে কথা, নামে এবং দামে পোশাকের ভার সব সময়ই বেশি।

গ্রামের অনেক মানুষের কাছে কু-পাখির ডাক ভীষণ অমঙ্গলের সংকেত, চেনেন কি এই কু-পাখি

রোনালদোর গায়ে থাকা অফ হোয়াইট টি-শার্টটি ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির। স্ট্রেচি জার্সি টি-শার্টটির মূল্য ৮৫০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪ হাজার টাকা। কালো ট্রাউজারটাও নেওয়া হয়েছে গুচি থেকে। কালো কটন ক্যানভাসের এই প্যান্টের মূল্য ১ হাজার ৩৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা।
পায়ে ছিল গুচির বিখ্যাত সেভেনটিজ স্টাইলের স্নিকার্স। সাদা ও গাঢ় সবুজ-লাল চামড়ার ট্রিম করা জুতাজোড়া মানিয়ে গিয়েছে পর্তুগাল দলের রঙের সঙ্গে। এই জুতার দাম অন্তত ১ হাজার ৬০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ১ লাখ ৩০ হাজার টাকার বেশি।
কাঁধে ঝোলানো ব্যাগটি একেবারে ক্ল্যাসিক গুচি। সফট লেদার ও সিলভার-টোন মেটালের ব্যাগটির মূল্য ২ হাজার ৪০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।

Visit amunra-opinie.pl for more information.

ছবি আপলোড করে রোনালদো লিখেছেন, ‘বিশ্ব মিশন শুরু!’

শুধু সানগ্লাস আর ঘড়িতে গুচিকে নেননি তিনি। পরেছেন বিশ্ববিখ্যাত ম্যাসকট ব্র্যান্ডের আইকনিক ‘দ্য লেমটশ’ ফ্রেমের সানগ্লাস। এই ব্র্যান্ডের প্রতিটি সানগ্লাসের ফ্রেম তৈরি করা হয় হাতে। ম্যাসকটের সবচেয়ে জনপ্রিয় সানগ্লাস কিন্তু রোনালদোর জন্য আলাদা করে বানানো। আগেও তাঁকে এই সানগ্লাস পরতে দেখা গেছে। রোনালদোর জন্য এতে ব্যবহার করা হয়েছে কাস্টম মেড পার্পল টিন্ট লেন্স। নিউইয়র্কে হাতে তৈরি চশমাটির দাম ৩২০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার টাকা।

আম পাড়াই এখন রুহুল আমীনের কাজ, দিনে কত মণ পাড়তে পারেন?

তবে সবচেয়ে বড় চমকটা ছিল তাঁর হাতে। রোনালদোর জন্য আলাদাভাবে ঘড়িটি তৈরি করেছে মার্কিন বিলাসপণ্য ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোং। রোনালদোর নিজস্ব ব্র্যান্ড ‘সিআরসেভেন’-এর সঙ্গে এক হয়ে নিয়মিত ঘড়ি তৈরি করে জ্যাকব অ্যান্ড কোং। এই ঘড়িতে আছে ১৮ ক্যারেটের রোজ গোল্ড। ঘড়ির কেসের পেছনে খোদাই করা আছে রোনালদোর আইকনিক উদ্‌যাপনের সেই ছবি। রোনালদোর হাতে যে ঘড়িটি দেখা যাচ্ছে, সেটি অবশ্য বাজারে পাওয়া সম্ভব নয়। কিন্তু এই মডেলের ঘড়ি এখনো কিছু কিছু জায়গায় পাওয়া যায়। সীমিত সংস্করণে মুক্তি পাওয়া ঘড়িটির বাজারমূল্য প্রায় ৫৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় একটি ঘড়ির দামই দাঁড়ায় প্রায় ৭০ লাখ টাকা!
ছিমছাম লুকে অনুশীলনের জন্য মাঠে এসেছেন রোনালদো। সাদা চোখের দেখায় মনে হবে কতই সাধারণ। অথচ এই ক্যাজুয়াল লুক তৈরি করতেই খরচ হয়েছে অন্তত ৭৭ লাখ ৩৪ হাজার টাকা।
ভাবা যায়!

Read full story at source