উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমডিএস কোর্সে ভর্তি চলছে, উন্নয়ন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ
· Prothom Alo

সমসাময়িক বিশ্বে টেকসই উন্নয়ন, পলিসি মেকিং ও সামাজিক পরিবর্তন নিয়ে কাজ করার পরিধি দিন দিন বাড়ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক এনজিও ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় দক্ষ পেশাজীবীদের চাহিদা এখন তুঙ্গে। এই সম্ভাবনাময় খাতে নিজেকে বৈশ্বিক মানের যোগ্য করে তুলতে নতুন এক সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত অত্যন্ত জনপ্রিয় পোস্টগ্রাজুয়েট প্রোগ্রাম ‘মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এমডিএস)-এর চতুর্থ ব্যাচে (জুলাই ২০২৬ সেশন) ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। কর্মজীবী ও সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে প্রোগ্রামটির টিউটোরিয়াল ক্লাস পরিচালিত হবে সমন্বিত পদ্ধতিতে। অনলাইন ও অফলাইন উভয় ক্লাসের চমৎকার সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Visit sport-tr.bet for more information.
ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ কোর্স করার সুযোগ, জেনে নিন সব তথ্যপ্রোগ্রামের প্রধান বৈশিষ্ট্যগুলো
কোর্সটির মোট মেয়াদ ২ বছর, যা ৪টি সিমেস্টারে (প্রতি সিমেস্টার ৬ মাসমেয়াদি) বিভক্ত। এই প্রোগ্রামে সর্বমোট ১৬টি কোর্স বা ৬৫ ক্রেডিট সম্পন্ন করতে হবে। কর্মজীবী শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে এই কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে সর্বোচ্চ ৫ বছর। অর্থাৎ কোনো শিক্ষার্থী চাইলে এই সময়ের মধ্যে তাঁর ক্রেডিটগুলো সম্পন্ন করতে পারবেন। প্রতি শুক্র ও শনিবারে সমন্বিত বা ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে। তবে সিমেস্টার শেষে চূড়ান্ত পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে বাউবির মেইন ক্যাম্পাস গাজীপুরে অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যেকোনো আগ্রহী ব্যক্তি এই কোর্সে আবেদন করতে পারবেন।
—স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মানবিক, বিজ্ঞান কিংবা ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে ৩ বা ৪ বছরমেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
— অথবা একটি মাস্টার্স ডিগ্রিসহ ২ বছরমেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
—শিক্ষাজীবনের যেকোনো স্তরে অনধিক একটি তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে।
—অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা (মাস্টার্স বা অন্যান্য ডিগ্রি) থাকলে তা আবেদনকারীর ভর্তি পরীক্ষার স্কোরের সঙ্গে অতিরিক্ত নম্বর হিসেবে যুক্ত হবে।
বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটওফি–সংক্রান্ত তথ্য
আবেদন ফরম ফি ১০০০ টাকা। এ ছাড়া প্রথম সিমেস্টারে মোট ভর্তি ফি (আবেদন ফি ব্যতীত) ১৯ হাজার ১০০ টাকা। এর মধ্যে রয়েছে: ৪টি কোর্সের ফি ১২০০০ টাকা (প্রতি কোর্স ৩০০০ টাকা), রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা, পরীক্ষার ফি ৪৫০০ টাকা, একাডেমিক ক্যালেন্ডার ফি ১০০ টাকা, আইডি কার্ড ফি ২০০ টাকা এবং সিমেস্টার মার্কশিট ফি ৩০০ টাকা।
অনলাইন আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বাউবির অফিশিয়াল ভর্তি ওয়েবসাইট –এর মাধ্যমে আবেদন করতে হবে।
সফলভাবে ফি জমা দেওয়ার পর পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। ৩ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক (ভর্তি) পরীক্ষার সময় এই মুদ্রিত আবেদনপত্র, এক সেট ফটোকপিসহ সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র সঙ্গে আনতে হবে।
বিস্তারিত দেখুন এখানে।