দিয়াবাড়ির হাটে এখনো বাঁশ-ত্রিপল–আবর্জনা
· Prothom Alo
পবিত্র ঈদুল আজহার পরের দিন দুপুর ১২টার মধ্যে পশুর হাটের বাঁশ, খুঁটি ও অন্যান্য অস্থায়ী কাঠামো অপসারণের দায়িত্ব ছিল ইজারাদারদের। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করার কথা ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। কিন্তু ঈদের সপ্তাহ পার হতে চললেও উত্তরা দিয়াবাড়ির পশুর হাটের ত্রিপল, বাঁশ, খুঁটি ও অন্যান্য কাঠামো এখনো অপসারণ করা হয়নি। বর্জ্যও রয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের দাবি, দ্রুত এলাকা পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। ছবিগুলো গত দুই দিনে তোলা—
Visit somethingsdifferent.biz for more information.
ঈদের সপ্তাহ পেরিয়ে গেলেও পুরোপুরি সরানো হয়নি দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটের কাঠামোহাটের বর্জ্য পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে খোলা জায়গায় পানি জমে এখন মশার প্রজনন স্থানে পরিণত হয়েছে সারা বছর এখানে এলাকার লোকজন খেলাধুলা করেন। রয়ে গেছে ঈদবাজারের সরঞ্জামসড়কের বেহাল অবস্থার কারণে দোকান খুলতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা হাটে পশু রাখার জন্য তৈরি করা প্যান্ডেলের বাঁশ-ত্রিপল-খুঁটি খুলে নিচ্ছেন কয়েক শ্রমিক মেট্রোরেল স্টেশনের আশপাশের অংশেও এখনো অনেক ময়লা-আবর্জনাপ্রধান সড়কের ওপরই ময়লার স্তূপ কয়েক দিন আগে দেওয়া কাঁটাতারের বেড়া ও গাছ ভেঙে ফাঁকা এখন সড়ক বিভাজক