সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার দাবি, খোঁজ নিচ্ছে বিজিবি
· Prothom Alo

সাতক্ষীরার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. শাহীন (২৮) ও মো. মহিউদ্দিন (৪০)। তাঁদের মধ্যে মহিউদ্দিনের হাতে এবং শাহীনের পিঠে গুলি লেগেছে।
Visit h-doctor.club for more information.
আহত ব্যক্তিদের একাধিক স্বজন ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গতকাল রাত দেড়টার দিকে শাহীন ও মহিউদ্দিন সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালান বিএসএফের সদস্যরা। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একপর্যায়ে অবস্থার অবনতি হলে তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুজায়েত হোসেন জানান, আজ বুধবার ভোরে ওই দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করান একজন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবিসাতক্ষীরা ১৭ বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজীব হোসেন মুঠোফোনে আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘আমার আওতাধীন সীমান্তে এ ধরনের ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দুই যুবক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলির শিকার হয়েছেন। তবে কোন সীমান্তে এই ঘটনা ঘটেছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সাতক্ষীরার দীর্ঘ সীমান্তে ৩৩ ও ১৭ বিজিবি ছাড়াও সুন্দরবনের ভেতরে রিভারাইন বিজিবি কাজ করছে। ওই দুজন কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন, তার খোঁজখবর নেওয়া হচ্ছে।