এই ৮টি বিষয় জানা থাকলে আপনার নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে
· Prothom Alo

সত্যিকারের গভীর মানুষ হওয়া কেবল স্মার্ট দেখানোর বিষয় নয়। বরং জ্ঞান, কৌতূহল, আত্মসচেতনতা ও মানবিক বোধ গড়ে তোলা ও চর্চার বিষয়। আপনি যদি যেকোনো পরিমণ্ডলে গভীরতা ও ব্যক্তিত্ব নিয়ে নিজেকে মানিয়ে নিতে চান, তাহলে এই ৮টি বিষয়ে নিজেকে শিক্ষিত করুন। এসব বিষয় জানা থাকলে আপনার নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
১. ব্যক্তিগত অর্থব্যবস্থা (পারসোনাল ফাইন্যান্স)
Visit tr-sport.click for more information.
নিজের টাকার ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন। কত আয় হচ্ছে, কোথায় খরচ হচ্ছে—হিসাব রাখুন। অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। ২৭, ২৮ ও ২৯ বছর বয়সের মধ্যেই সঞ্চয় ও বিনিয়োগ করা শুরু করুন। টাকা থাকলেও অনেকেই দরিদ্র থাকে। কারণ, তারা টাকা ম্যানেজ করতে জানে না। কীভাবে অর্থনীতি কাজ করে, সমাজে বৈষম্য কেন তৈরি হয়, এসবও বোঝা জরুরি।
২. প্রভাবের মনোবিজ্ঞান (সাইকোলজি অব ইনফ্লুয়েন্স)
মানুষ কীভাবে সিদ্ধান্ত নেয়, কেন প্রভাবিত হয়—এটা বোঝার বিজ্ঞান। মানুষ কেন ‘না’ থেকে ‘হ্যাঁ’ বলে। বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম বা সেখানকার ইনফ্লুয়েন্সাররা কীভাবে আমাদের প্রভাবিত করে। কার কথা বিশ্বাস করা উচিত। এটা জানলে আপনি সহজে প্রতারিত হবেন না, আবার নিজেও ভালোভাবে যোগাযোগ করতে পারবেন।
৩. স্বাস্থ্য ও পুষ্টি
এটা আপনার শরীরের ‘ম্যানুয়াল’ বোঝার মতো একটা ব্যাপার। আপনাকে আপনার শরীর বুঝতে হবে। কী খেলে শরীর ভালো থাকে, কোন অভ্যাসে রোগ বাড়ে, কীভাবে এনার্জি, ফোকাস ও ইমিউনিটি ঠিক রাখা যায় ইত্যাদি। একটা বাস্তব কথা হলো, ভালো স্বাস্থ্য ছাড়া ভালো কোনো কিছুই দীর্ঘদিন উপভোগ করা যায় না।
৪. মানসিকভাবে স্থিতিশীলতা অর্জন
এটা একটা চর্চা। প্রতিবার যখন আপনি এমন পরিস্থিতিতে পড়েন, যখন আপনার রাগে ফেটে পড়তে ইচ্ছা করে, হতাশায় নিমজ্জিত হয়ে যান, মনে রাখবেন এটা একটা সুযোগ। এমন পরিস্থিতেও মানসিকভাবে শান্ত আর স্থিতিশীল থাকার চ্যালেঞ্জ, যেটা আপনাকে জয় করতে হবে। যেটা নিয়ন্ত্রণ করা যায় না, সেটা নিয়ে চিন্তা না করাও এর ভেতরে পড়ে।
৫. বিক্রয় ও প্রভাবিত করার দক্ষতা (সেলস)
এটা শুধু পণ্য বিক্রির জন্য নয়—জীবনের সব জায়গায় দরকার। নিজের আইডিয়া অন্যকে বোঝানো, চাকরি, ব্যবসা বা সম্পর্ক—সব জায়গায় যোগাযোগ দক্ষতা কাজে লাগে। মানুষকে প্রভাবিত করা ও বিশ্বাস তৈরি করা খুবই দরকারী একটা দক্ষতা। আদতে জীবন অনেকটাই ‘নিজেকে বিক্রি করার’ দক্ষতার ওপর নির্ভর করে—সে চাকরি হোক বা সম্পর্ক।
৬. ইতিহাস ও ক্ষমতার সম্পর্ক
ইতিহাসকে শুধু তারিখ বা যুদ্ধের তালিকা হিসেবে নয়, মানুষের স্বভাব বোঝার একটি উপায় হিসেবে দেখুন। কেন সাম্রাজ্য তৈরি হয়, কেন ভেঙে পড়ে, ক্ষমতা কীভাবে মানুষকে বদলে দেয়—এসব বোঝার চেষ্টা করুন। শুধু ঘটনাই নয়; তার পেছনের মনস্তত্ত্ব, ধর্ম, দর্শন ও রাজনীতিও বুঝতে হবে। কারণ, শতাব্দী বদলালেও মানুষের আচরণ বা স্বভাব খুব বেশি বদলায় না।
৭. মনোবিজ্ঞান ও মানব আচরণ
জীবনের অর্থ কী? সুখ কী? স্বাধীনতা বলতে কী বোঝায়? আপনার নিজের কাছে এসব প্রশ্নের উত্তর কী, জেনে রাখুন। মানুষ কেন ভালোবাসে, ভয় পায়, মিথ্যা বলে, হিংসা করে বা নিজেকে আড়াল করে—এসব বোঝা খুব গুরুত্বপূর্ণ। নিজের দুর্বলতা, ভয়, অহংকার ও সীমাবদ্ধতা সম্পর্কে সৎ হওয়া খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ নিজেকে বোঝে না, সে কখনোই পৃথিবীকে গভীরভাবে বুঝতে পারে না।
৮. শিল্প, সাহিত্য ও সংগীত
শুধু তথ্য জানলেই মানুষ পরিপূর্ণ হয় না। শিল্প ও সাহিত্য মানুষের ভেতরের অনুভূতি, অনুভব বের করে আনে। সৌন্দর্যবোধ ও সহানুভূতি বাড়ায়। একটি কবিতা, গান বা সিনেমা কখনো কখনো মানুষের মন সম্পর্কে এমন কিছু শেখায়, যা নিরেট তথ্যে পাওয়া যায় না।
সূত্র: মিডিয়াম
আর্জেন্টিনার মেসির স্ত্রী ব্যায়াম করেন ব্রাজিলের ট্রেইনারের কাছে