রকস্টারের 'এলেনা' তানজিয়া মিথিলার আবেদনময় সামার এনার্জি

· Prothom Alo

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা আবারও আলোচনায়। সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘রকস্টার’-এ তাঁর স্টাইলিশ ও গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। বড় পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আবেদন কাড়েন এই সুন্দরী। তাঁর সাম্প্রতিক সফট সামার ভাইব লুকের ছবিগুলো দেখে আসি চলুন ।

Visit betsport.cv for more information.

সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিগুলোতে মিথিলাকে দেখা গেছে একেবারে সফট সামার মুডে। ক্যাপশনে তিনি লিখেছেন, “সারাদিন জুড়ে সফট সামার এনার্জি ছড়িয়ে দিচ্ছি” । এই সামার ফ্যাশনে মিথিলা বেছে নিয়েছেন মিন্ট গ্রিন গাউন। হাউস অব সিবি ব্র্যান্ডের ‘গ্যাব্রিয়েলা’ নামের এই পোশাকটি মূলত একটি ভিন্টেজ ও আধুনিক ডিজাইনের মিশ্রণে তৈরি।বডিকন ম্যাক্সি সিলুয়েটের এই ড্রেসটির প্রধান আকর্ষণ হলো সামনের অংশের ওভাল আকৃতির কি-হোল কাটআউট এবং স্প্যাগেটি স্ট্র্যাপ। বডি জুড়ে থাকা নিখুঁত কুঁচি বা রুচড ডিটেইলিংও আবেদন ছড়াচ্ছে ।সামনের অংশ থেকে নিচের দিকে নেমে আসা রাফেল বর্ডার এবং অ্যাসিমেট্রিক্যাল হাই-স্লিট কাট মিথিলার লুকে আবেদন যোগ করেছে । হাঁটার সময় যেন পেছন থেকে ট্রেনের মতো দেখায় এই প্যাটার্নআকর্ষণীয় অ্যাক্সেসরিজেও নজর কাড়ছেন এই সুন্দরী।গাউনের সঙ্গে কনট্রাস্ট তৈরি করতে তিনি বেছে নিয়েছেন হট পিংক লেদার হ্যান্ডব্যাগ। এই পপ কালার ব্যাগটি পুরো লুকের একঘেয়েমি ভেঙে সামার ফ্যাশনে একটি দারুণ মাত্রা যোগ করেছে। সঙ্গে মিলিয়ে পায়ে পরেছেন ম্যাচিং ওপেন-টো হাই হিল ।হেয়ারস্টাইলের ক্ষেত্রে মিথিলা বেছে নিয়েছেন ‘ওয়েট লুক’ স্টাইল। চুলগুলো মাঝখানে সিঁথি না করে পেছনের দিকে আলতোভাবে আঁচড়ে স্লিক ও ওয়েট ফিনিশিং দেওয়া হয়েছে। সফট গ্লোয়িং সামার থিমের মেকআপ করেছেন সঙ্গে।

Read full story at source