অনলাইনে আজ শুরু হচ্ছে ১০ দিনের রেফ্রিজারেটর মেলা
· Prothom Alo
এক প্ল্যাটফর্মেই দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো থেকে যাচাই–বাছাই করে রেফ্রিজারেটর কেনার সুযোগ এসেছে আবারও। ‘সুস্থ রাখতে শরীর ও মন, খাবারের হোক সতেজ সংরক্ষণ’ স্লোগানে আজ বুধবার অনলাইনে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘রেফ্রিজারেটর মেলা’। এ মেলা চলবে ২২ মে পর্যন্ত। পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করেছে প্রথম আলো ডটকম। আর আয়োজনের ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
আয়োজকেরা জানান, এবারের মেলায় অংশগ্রহণ করেছে স্বনামধন্য রেফ্রিজারেটর ব্র্যান্ড ও প্রতিষ্ঠান—হায়ার বাংলাদেশ, যমুনা ইলেকট্রনিক, ইলেক্ট্রো মার্ট (কনকা), ট্রান্সকম ডিজিটাল, ভিশন ইলেকট্রনিকস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। ১০ দিনব্যাপী এই অনলাইন উৎসবে কেবল রেফ্রিজারেটর প্রদর্শনই নয়, থাকছে ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে বিশেষ ছাড় ও নানা সুবিধা। এ ছাড়া রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরের বৈশিষ্ট্য, দরদাম, বিশেষজ্ঞ মতামত, ফিচার, শোরুম রিভিউ, তারকাদের রিভিউ ভিডিওসহ নানা আয়োজন।
Visit tr-sport.click for more information.
মেলা সম্পর্কে বিস্তারিত জানতে এবং পছন্দের রেফ্রিজারেটর খুঁজে নিতে ভিজিট করুন: refrigeratormela.pro।