রাঙামাটির পাহাড়ে জুমচাষ

· Prothom Alo

চৈত্রসংক্রান্তির উৎসব শেষ। পাহাড়ের জুমচাষিদের ব্যস্ততা বেড়েছে। জুমিয়াদের অবসর নেই। রোদ যত তীব্রই হোক না কেন, তাঁদের স্বপ্নগুলো এই তপ্ত মাটিতেই বোনা হয়। কেউ আগাছা উপড়ে ফেলছেন, কেউ পরম মমতায় বীজ বুনছেন, কেউবা আগামীর ভরসা কলার চারা রোপণে মগ্ন। পাহাড়ের ভাঁজে জুমচাষিদের এই অবিরাম সংগ্রাম ও জীবনযুদ্ধ চলছে। সেই জীবনের কিছু খণ্ড চিত্র নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প। পার্বত্য জেলা রাঙামাটির সদর উপজেলার মোরগোনা, লুম্বিনী, সাধনাপুর এলাকা থেকে ছবিগুলো তোল

Visit afnews.co.za for more information.

জুমের তপ্ত মাটিতে স্বামী কলার চারা রোপণ করছেন আর পাশে দাঁড়িয়ে স্ত্রী ও সন্তানেরাঝুড়ি পিঠে করে নারী চাষি বীজ বপন করছেন। প্রতিটি বীজ তাঁর কাছে আগামী দিনের বেঁচে থাকার স্বপ্ন দা ও ঝুড়ি নিয়ে প্রস্তুত এক জুমচাষি। কঠোর পরিশ্রমের ছাপ তাঁর মুখে, কিন্তু সামনে আছে ভবিষ্যতের ফসলের আশ্বাসতিনি কলার চারা রোপণে ব্যস্ত পাহাড়ের ঢালে দল বেঁধে আগাছা পরিষ্কারে ব্যস্ত নারীরা কিছুক্ষণের বিশ্রাম, পুনরায় কাজ শুরু করার আগে রোপণের জন্য কলার চারা রাখা হয়েছে, এগুলোই হবে তাঁদের আগামী দিনের ফসল এক বয়স্ক নারী দা দিয়ে নিবিড়ভাবে জুমের মাটি প্রস্তুত করছেন তপ্ত রোদে আগাছা পরিষ্কার করছেন এক চাষি

Read full story at source