জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি থেকে স্নাতকে আবেদন
· Prothom Alo

জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য—
Visit newssport.cv for more information.
প্রতিষ্ঠানের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদের সংখ্যা: ২০টি।
আবেদন শুরুর তারিখ: ১২ মে ২০২৬ (সকাল ১০টা)।
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন ২০২৬ (বিকেল ৪টা)।
আবেদনপদ্ধতি: অনলাইনে (টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে)।
অফিশিয়াল ওয়েবসাইট: mopa.gov.bd
পদের নাম ও বিস্তারিত যোগ্যতা
মোংলা বন্দরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৩৯ জনের১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৩টি।
গ্রেড: ১৩।
বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০/- টাকা।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এ পদে আবেদনের ক্ষেত্রে।
অন্যান্য দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
২. পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ১৭টি।
গ্রেড: ২০।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের বয়সসীমা—
বয়স: ১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে সতর্কতা বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অনলাইনে আবেদনের নিয়ম ও ফি জমা দিতে আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি—
১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা। ২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।
এসএমএস (SMS) করার নিয়ম—
১ম SMS: MOPA স্পেস User ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
২য় SMS: MOPA স্পেস YES স্পেস PIN লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার জন্য)
মৌখিক পরীক্ষার সময় সব কাগজের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
১. সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
২. নাগরিকত্ব সনদপত্র।
৩. চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক)।
৪. জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মসনদ।
৫. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।
৬. কোটা থাকলে তার স্বপক্ষে প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ লিংক—
আবেদন করার লিংক: mopa.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট: mopa.gov.bd