হু’জ হু বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন মো. শাখাওয়াত হোসেন

· Prothom Alo

হু’জ হু বাংলাদেশ অ্যাওয়ার্ড–এ গ্লোবাল প্রফেশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী মো. শাখাওয়াত হোসেন।

Visit asg-reflektory.pl for more information.

বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটনশিল্পে নেতৃত্ব, পেশাগত উৎকর্ষ ও দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতি হিসেবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী মো. শাখাওয়াত হোসেন অর্জন করেছেন মর্যাদাপূর্ণ হু’জ হু বাংলাদেশ অ্যাওয়ার্ড। গ্লোবাল প্রফেশন ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পেয়েছেন।

ঢাকায় আয়োজিত যুক্তরাজ্যভিত্তিক এই ডিরেক্টরির পঞ্চম আসরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। কৃষিতে পুরস্কার পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা)। আর দৃক-এর প্রতিষ্ঠাতা শহীদুল আলমকে দেওয়া হয় আজীবন সম্মাননা। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সবার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

মো. শাখাওয়াত হোসেনের দূরদর্শী নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত আন্তর্জাতিক মানের ব্র্যান্ড দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হ্যানসায় প্রিমিয়াম রেসিডেন্স সেবার উৎকর্ষ, টেকসই আতিথেয়তা চর্চা আর দেশের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

হু’জ হু বাংলাদেশ অ্যাওয়ার্ডে ভূষিত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন

এই অর্জনকে ব্যক্তিগত নয়; বরং সহকর্মীদের সম্মিলিত নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারত্বের প্রতিফলন হিসেবে দেখছেন শাখওয়াত হোসেন। তিনি বলেন, ‘এই সম্মাননা আমাকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতকে বিশ্বমানের উচ্চতায় নিয়ে যেতে আরও কাজ করে যেতে চাই।’

মো. শাখাওয়াত হোসেনের এই অর্জন দেশের আতিথেয়তা ও পর্যটন খাতের পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার মাইলফলক হয়ে থাকবে। তবে এই খাতে অবদানের জন্য তিনি এর আগেও একাধিক সম্মাননা পেয়েছেন। শুধু তাই নয়, একমাত্র বাংলাদেশি হোটেলিয়ার হিসেবে তিনি একধারে শিল্প-খাত, শিক্ষকতা, গবেষকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, হু’জ হু হলো যুক্তরাজ্যের অভ্যন্তরে ও বিশ্বজুড়ে জীবনের সব ক্ষেত্রের উল্লেখযোগ্য ও প্রভাবশালী ব্যক্তিদের একটি অপরিহার্য ডিরেক্টরি, যা ১৯৮৪ সাল থেকে প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে। কৃষি, শিল্প ও সংস্কৃতি, একাডেমিয়া, সমাজকল্যাণ ও ক্রীড়াসহ নানা ক্ষেত্রে ৩৩ হাজারের বেশি বিশিষ্ট ব্যক্তির জীবনপঞ্জি অন্তর্ভুক্ত রয়েছে এখানে।

Read full story at source