বিশ্বকাপে প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বললে লাল কার্ড
· Prothom Alo

২০২৬ বিশ্বকাপে মাঠে প্রতিপক্ষের সঙ্গে তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেখতে হতে পারে ফুটবলারদের।
কানাডার ভ্যাঙ্কুভারে গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) একটি বিশেষ সভায় ফিফার প্রস্তাবিত দুটি নিয়ম অনুমোদিত হয়। নতুন নিয়ম অনুযায়ী, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো ফুটবলার মাঠ ছেড়ে গেলে তাঁকে লাল কার্ড দেখানো হতে পারে। গত ১৮ জানুয়ারি আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কো-সেনেগাল ম্যাচে অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Visit saltysenoritaaz.com for more information.
আইএফএবি জানিয়েছে, নিয়ম দুটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ থাকছে। তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপেই এই নিয়মগুলো কার্যকর করা হবে।
মাঠে ফুটবলারদের মুখ ঢেকে কথা বলার বিষয়টি আলোচনায় আসে গত ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়নস লিগ প্লে–অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় বেনফিকা উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন।
সেই ঘটনায় আর্জেন্টিনার এই ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে এবং প্রাথমিকভাবে তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে উয়েফার তদন্তে প্রেসতিয়ান্নি সমকামবিদ্বেষী আচরণের জন্য দোষী সাব্যস্ত হন। ফলে তাঁকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মধ্যে তিন ম্যাচ ছিল স্থগিত নিষেধাজ্ঞা।
বিষয়টি নিয়ে গত মাসের শেষ দিকে ওয়েলসে আইএফএবির বার্ষিক সাধারণ সভায় আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের সভার আগে সদস্যরা বিষয়টি নিয়ে আবারও বসবেন।
তবে লাল কার্ড দেখানোর বিষয়টি সম্পূর্ণভাবে রেফারির ওপর নির্ভর করবে। মাঠের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
মেসি–স্কালোনি জুটি কি ভাঙার চেষ্টা করছে রিয়াল‘লুকানোর কিছু না থাকলে মুখ ঢাকারও প্রয়োজন নেই’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, তিনি ফুটবলে এমন একটি নিয়ম চালু করতে চেয়েছেন, যার ‘প্রতিরোধমূলক প্রভাব’ থাকবে। সে লক্ষ্যেই সরাসরি লাল কার্ড দেখানোর বিষয়টিতে সমর্থন দিয়েছেন ফিফা সভাপতি।
ইনফান্তিনো বলেন, ‘যদি কোনো খেলোয়াড় মুখ ঢেকে কিছু বলেন এবং সেটির ফল বর্ণবাদী হয়, তবে তাঁকে অবশ্যই মাঠ থেকে বের করে দিতে হবে।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোইনফান্তিনো যোগ করেন, ‘ধরে নিতে হবে যে তিনি এমন কিছু বলেছেন, যা তাঁর বলা উচিত ছিল না। তা না হলে তো মুখ ঢাকার প্রয়োজন পড়ত না। আপনার যদি লুকানোর কিছু না থাকে, তবে কথা বলার সময় মুখ ঢাকবেন না। বিষয়টি খুবই সাধারণ।’
আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে গিয়েছিল সেনেগাল। পরে খেলোয়াড়েরা মাঠে ফিরলে মরক্কোর ব্রাহিম দিয়াজের‘পানেনকা’ পেনাল্টি শট ঠেকান সেনেগালের গোলকিপার এদুয়ার্দ মেন্দি। ম্যাচটি সেনেগাল ১-০ গোলে জিতলেও পরে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ) তাদের শিরোপা কেড়ে নেয় এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে।
নতুন এই নিয়ম দলের কর্মকর্তাদের ক্ষেত্রেও কার্যকর হবে; অর্থাৎ কোনো কর্মকর্তা যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেন, তবে তিনিও শাস্তির আওতায় আসবেন। নীতিগতভাবে কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে তারা সেই ম্যাচে পরাজিত (ওয়াকওভার) বলে গণ্য হবে।
ম্যারাডোনার ‘মস্তিষ্ক’, মেসির ‘দক্ষতা’, এমবাপ্পের গতি: কেমন হবে বিশ্বকাপের ‘সুপার হিরো’