ক্যাম্পাসে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ঢাবি প্রশাসনের, দুটি তদন্ত কমিটি

· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থী ফেসবুকে অশালীন পোস্ট করেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে।

Visit newsbetting.cv for more information.

এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনা তদন্তে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘অশালীন ফেসবুক পোস্টের’ ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক মো. আনোয়ার হোসেন। সদস্যসচিব হলটির আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ। কমিটির অপর সদস্য তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মোসাদ্দেক খান। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বরা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাতে ঢাবির হলে ‘গুপ্ত’ দেয়াললিখন ঘিরে উত্তেজনা

শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শান্টু বড়ুয়া। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা হয়। সভায় হলের সৌন্দর্যসহ সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াললিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

অকথ্য গালিগালাজ করে বলে যে আমার দাঁত ‘ফালায়ে দেবে’: ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা প্রতিদিন হাজারবার আপনাদের গুপ্ত বলেই ডাকব: ছাত্রদল সাধারণ সম্পাদক

Read full story at source