বাংলা ২য় পত্র: মডেল টেস্ট–২
· Prothom Alo

বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন: পূর্ণমান–৩০, সময়–৩০ মিনিট
Visit somethingsdifferent.biz for more information.
১. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয়?
ক. অক্ষর খ. বর্ণ
গ. চিহ্ন ঘ. বর্ণমালা
২. শ, স, হ—এ তিনটি বর্ণকে কী বলে?
ক. স্পর্শ বর্ণ খ. উষ্ম বর্ণ
গ. দন্ত্য বর্ণ ঘ. ওষ্ঠ্য বর্ণ
৩. ‘সাধারণ’ শব্দের উচ্চারণ কোনটি?
ক. সাধারোণ্ খ. শাধারোণ্
গ. শাধারোন ঘ. শাধারোন্
৪. উপসর্গের কাজ কী?
ক. নতুন শব্দ গঠন খ. বর্ণ সংস্করণ
গ. ভাবের পার্থক্য ঘ. যতি সংস্থাপন
৫. শব্দটিতে ‘আগত’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. দখিনা খ. ঢাকাই
গ. ডাক্তারি ঘ. কানাই
৬. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, তাকে কী বলে?
ক. নির্দেশক খ. বলক
গ. বিভক্তি ঘ. বচন
৭. ‘আরক্ত’ শব্দে ‘আ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. অপূর্ণ খ. ঈষৎ
গ. অভাব ঘ. বিপরীত
৮. বাংলা উপসর্গ মোট কতটি?
ক. ১৮টি খ. ১৯টি
গ. ২০টি ঘ. ২১টি
৯. ‘ভাব’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. বাঘা খ. জ্যাঠামি
গ. কানাই ঘ. বাহাদুরি
১০. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক. কানাই খ. গেঁয়ো
গ. বেতো ঘ. চোরা
১১. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. চন্দ্রের ন্যায় মুখ খ. চন্দ্র রূপ মুখ
গ. মুখ চন্দ্রের ন্যায় ঘ. চাঁদের মতো মুখ
১২. উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডার কয় শ্রেণিতে বিভক্ত?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৩. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
ক. মাতাপিতা খ. সাহিত্যসভা
গ. জ্ঞানশূন্য ঘ. সুশীল
১৪. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. পর্তুগিজ ঘ. ইংরেজি
১৫. পদকে বাকে৵র কী বলা হয়?
ক. প্রাণ খ. মূল
গ. একক ঘ. আশ্রয়
১৬. ‘পাথুরে মূর্তি’ এই ‘পাথুরে’ কোন বিশেষণ?
ক. উপাদানবাচক খ. অবস্থাবাচক
গ. বর্ণবাচক ঘ. পরিমাণবাচক
১৭. ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে কী তৈরি হয়?
ক. শব্দ খ. বাক্য
গ. ক্রিয়াপদ ঘ. সর্বনাম পদ
১৮. কোনটি ক্রিয়া–বিশেষ্য?
ক. চিনি খ. সৌরভ
গ. ভোজন ঘ. জনতা
১৯. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২০. ‘তাকে আসতে বললাম, তবু এলো না।’—বাক্যটি কোন যোজক নির্দেশ করে?
ক. সাধারণ যোজক খ. বিরোধ যোজক
গ. কারণ যোজক ঘ. সাপেক্ষ যোজক
২১. ‘যাকগে, ওসব কথা থাক।’ বাক্যে ‘যাকগে’ কোন আবেগ?
ক. বিরক্তি খ. সিদ্ধান্ত
গ. করুণা ঘ. অলংকার
২২. ‘ঠোঁট কাটা’ বাগ্ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
ক. নির্লজ্জ খ. বেহায়া
গ. বেকুব ঘ. অনমনীয়
২৩. ‘সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে’—বাক্যে ‘খেয়ে আর ঘুমিয়ে’ কোন বর্গ?
ক. ক্রিয়াবর্গ খ. ক্রিয়াবিশেষণ বর্গ
গ. বিশেষ্যবর্গ ঘ. বিশেষণবর্গ
২৪. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. উদ্দেশ্য খ. বিধেয়
গ. পূরক ঘ. প্রসারক
২৫. ‘পাখিগুলো নীল আকাশে উড়ছে।’—গঠনবৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো—
ক. সরল খ. মিশ্র
গ. জটিল ঘ. যৌগিক
২৬. প্রত্যয় শব্দের কোথায় যোগ হয়?
ক. প্রথমে খ. শেষে
গ. মধে৵ ঘ. যেকোনো স্থানে
২৭. ‘অত্যন্ত গরিব’ শব্দের বাগ্ধারা কোনটি?
ক. ননীর পুতুল খ. তালকানা
গ. ছা-পোষা ঘ. ঠোঁট কাটা
২৮. ‘কুন্তল’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. চোখ খ. কান
গ. চুল ঘ. কপাল
২৯. ‘ভীরু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. নির্ভীক খ. শক্তিশালী
গ. জাগ্রত ঘ. প্রবল
৩০. ‘যা বলা হয়নি’—এক কথায় কী বলে?
ক. না কথা খ. অনুক্ত
গ. নির্বাক ঘ. মূক
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা