দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা
· Prothom Alo

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের বিস্তার আরও বেড়েছে। আজ মঙ্গলবার দেশের ১৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারের তুলনায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়লেও রাজধানীতে কিছুটা কমেছে।
Visit somethingsdifferent.biz for more information.
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী বিভাগের আটটি জেলাসহ খুলনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ফরিদপুর জেলার ওপর দিয়ে আজ তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল দেশের ৯টি জেলায় তাপপ্রবাহ ছিল, যা আজ বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে (৩৮ ডিগ্রি সেলসিয়াস), যা আজ আরও দেড় ডিগ্রি বেড়েছে।
রাজশাহীতে দুই দিন ধরে বইছে মাঝারি তাপপ্রবাহআবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির আজ প্রথম আলোকে বলেন, তাপমাত্রা গতকালের তুলনায় বেড়েছে এবং এ অবস্থা আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল তাপমাত্রা নতুন করে না বাড়লেও আজকের মতোই তপ্ত আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়তে পারে আগামীকাল থেকেঅধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী বিভাগের সব কটি জেলা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, কুষ্টিয়া এবং মধ্যাঞ্চলের টাঙ্গাইল ও ফরিদপুরে গরমের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা বাড়লেও আজ রাজধানী ঢাকার তাপমাত্রায় কিছুটা স্বস্তি ছিল। গতকাল ঢাকায় তামপাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ একটু কমে হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রার বর্তমান এ ধারা অপরিবর্তিত থাকতে পারে এবং জনজীবনে গরমের এ দাপট আরও কয়েক দিন বজায় থাকার আশঙ্কা রয়েছে।
দেশের কিছু স্থানে তাপপ্রবাহ, আজ আরও ছড়িয়ে পড়তে পারে